প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঝিনাইদহের মহেশপুর উপজেলায় হঠাৎ কালবৈশাখী ঝড় ও প্রবল শিলাবৃষ্টির কারণে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। গতকাল রাতে হঠাৎ শুরু হওয়া এই শিলাবৃষ্টিতে কলা ও বিভিন্ন শীতকালীন সবজি চাষিরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। মাঠে মাঠে শিলার আঘাতে লাউ, শিমসহ বিভিন্ন সবজি ক্ষেত তছনছ হয়ে গেছে।
উপজেলা কৃষি বিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে কোনো কিছু বুঝে ওঠার আগেই প্রচণ্ড ঝড় ও শিলাবৃষ্টি শুরু হয়। বিশেষ করে উপজেলার স্বরূপপুর ও শ্যামকুড় ইউনিয়নে ক্ষতির তীব্রতা ছিল সবচেয়ে বেশি। রাতভর বৃষ্টির পর আজ সকালে কৃষকেরা মাঠে গিয়ে এক হাহাকার দৃশ্য দেখতে পান। শিলার আঘাতে কলার পাতা চিরে গেছে এবং অনেক গাছ ভেঙে পড়েছে। একই সঙ্গে শিম, লাউসহ অন্যান্য সবজির মাচা ভেঙে মাটিতে লুটিয়ে পড়েছে, ফলে শিলার আঘাতে পচে নষ্ট হওয়ার উপক্রম হয়েছে ফলন।
ক্ষতিগ্রস্ত সবজি চাষি নাজমুল হোসেন হতাশা প্রকাশ করে বলেন, "হঠাৎ রাতে এমন শিলাবৃষ্টি হবে তা কল্পনাও করতে পারিনি। সকালে মাঠে গিয়ে দেখি সব শেষ। ঋণের টাকায় চাষ করা সবজি ক্ষেত এক রাতের শিলাবৃষ্টিতে শেষ হয়ে গেল।"
এ বিষয়ে মহেশপুর উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন সুলতানা জানান, হঠাৎ ঝড় ও শিলাবৃষ্টির ফলে উপজেলার বিশেষ দুটি ইউনিয়নে কলা ও শীতকালীন সবজির ক্ষতি হয়েছে। কতটুকু জমিতে ক্ষয়ক্ষতি হয়েছে, তা নির্ধারণে কৃষি কর্মকর্তারা ইতোমধ্যে মাঠে নেমে কাজ শুরু করেছেন। ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবহিত করা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন