প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গাজীপুরের কালিয়াকৈর এলাকায় মাদক সেবনের অভিযোগে নারীসহ আটজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দণ্ডাদেশ প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ এম ফখরুল হোসাইন।
দণ্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছেন মোহাম্মদ আব্দুল্লাহ (২৯), হাফিজুর রহমান (২৭), আজাদ হোসেন (২৯), মারুফ আহমেদ (৩৩), সজিব মিয়া (২৫), খাইরুল ইসলাম (২৬), উজ্জল হোসেন (৪৫) এবং ফারজানা আক্তার (২১)। দণ্ডাদেশের পর তাদের কারাগারে স্থানান্তরিত করা হয়।
পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, রোববার রাতে উপজেলার চন্দ্রা, মোল্লাপাড়া ও মণ্ডলপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে কালিয়াকৈর থানা পুলিশ। এই অভিযানের সময় মাদক সেবনের অভিযোগে নারীসহ আটজনকে গ্রেপ্তার করা হয়। পরে সোমবার দুপুরে গ্রেপ্তারকৃতদের উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির করা হলে ভ্রাম্যমাণ আদালত তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্তদের মধ্যে পাঁচজনকে ১৫ দিনের এবং তিনজনকে এক সপ্তাহের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম জানান, মাদক সেবনের দায়ে নারীসহ আটজনকে ভ্রাম্যমাণ আদালত সাজা দিয়েছে। পরে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন