প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মায়ের প্রাণ গেল ট্রেনের ধাক্কায়, ছেলেকে বাঁচাতে গিয়েরাজবাড়ীর পাংশা এলাকায়, শিশুসন্তানকে রক্ষা করতে গিয়ে মনিরা খাতুন (২২) নামক এক নারীর মৃত্যু ঘটেছে ট্রেনের ধাক্কায়। এই ঘটনায় তার ছেলে ইভান (৩) গুরুতর আহত অবস্থায় রয়েছে।শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মাছপাড়া ইউনিয়নের কানুখালী রেলগেট এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।নিহত মনিরা খাতুন মাছপাড়া এলাকার আজম প্রামাণিকের স্ত্রী এবং ইভান তাদের একমাত্র সন্তান।পুলিশ ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, ঢাকা থেকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মনিরা খাতুনের মৃত্যু ঘটে।তাদের বাড়ির পাশ দিয়েই রেলপথ চলে গেছে। দুর্ঘটনার সময় শিশু ইভান খেলতে গিয়ে রেললাইনে উঠে যায়। ট্রেন আসতে দেখে ছেলেকে বাঁচাতে মনিরা দ্রুত ছুটে যান। তিনি ইভানকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু নিজেই ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে প্রাণ হারান।এ ঘটনায় শিশুটিও গুরুতর আহত হয়।পরে স্থানীয়রা আহত ইভানকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজবাড়ী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় রাজবাড়ী রেলওয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন