প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
র্যাবের উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরি জানিয়েছেন, পরিবর্তন হচ্ছে শুধুমাত্র নামের ক্ষেত্রে নয়, বিশেষ কিছু পরিবর্তন হতে চলেছে। নতুন যে আইন প্রণয়ন হচ্ছে, সেই আইনের মাধ্যমে এ বাহিনীর নতুন অধ্যায়ের সূচনা হবে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) রাজধানীর কারওয়ান বাজারের র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত একটি ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেছেন।
এম ইন্তেখাব চৌধুরী আরো বলেন, এটা শুধুমাত্র কাঠামোগত পরিবর্তনের কথা নয়, যদি বাহিনীর কোনো সদস্য অন্যায় বা দুর্নীতিতে জড়িয়ে পড়েন, তখন তিনি আইনগতভাবে দন্ডিত হবেন। এটা একটি বড় সংস্কারের অংশ, যার মাধ্যমে পুরনো অভিযোগগুলো কাটিয়ে ওঠা সম্ভব হবে।
তিনি বলেন, ভবিষ্যতে এ বাহিনী কীভাবে কার্যক্রম পরিচালনা করবে, তা সরকার নির্ধারণ করবে। নতুন আইন প্রণয়নের মাধ্যমে এ বাহিনীর জন্য একটি নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে।
র্যাবের সাবেক কর্মকাণ্ড নিয়ে বর্তমানে মামলা চলছে এবং সুষ্ঠুভাবে বিচারকাজ পরিচালিত হচ্ছে। সেক্ষেত্রে যতটুকু সহযোগিতা প্রয়োজন, সেটি সর্বোচ্চভাবে প্রদান করা হবে বলেও তিনি জানান।
র্যাবের এ কর্মকর্তা বলেন, ২০২৪ সালের জুলাই আন্দোলনের পরে, অন্তর্বর্তী সরকারের সময় র্যাবের পক্ষ থেকে ক্ষমা প্রার্থনার একটি উদ্যোগ নেওয়া হয়েছে। পরিবর্তন হবে শুধুমাত্র নামের মধ্যে নয়, বিশেষ কিছু পরিবর্তন হতে যাচ্ছে।
সংবাদ সম্মেলনে ৯ আগস্ট বিমানবন্দর থানার এলাকা থেকে ক্রাউন প্লাজার সামনের অংশে ডিএল ফিলিং স্টেশনের ১ কোটি ২১ লাখ টাকা ডাকাতির ঘটনার মূল পরিকল্পনাকারী হাকিম, তথ্যসংগ্রহকারী কাউসার এবং বাস্তবায়নকারী জলিলকে গ্রেফতার করা হয়েছে। এ সময় হাকিমের হেফাজত থেকে উদ্ধার করা হয়েছে বিদেশি পিস্তল, ম্যাগাজিন, গুলি, হ্যান্ডকাফ এবং ওয়্যারলেস সেট।
তিনি জানান, গত এক মাসে র্যাব দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১০৪টি অস্ত্র উদ্ধার করে এবং ৬০ জনকে গ্রেফতার করেছে। উদ্ধারকৃত অস্ত্রগুলোর মধ্যে ৬৫টি দেশীয় আগ্নেয়াস্ত্র এবং ৩৯টি বিদেশি অস্ত্র রয়েছে।
গত ১৯ আগস্ট রাজধানীর তুরাগ থানার কামারপাড়া ফলের আড়তে পরিচালিত বিশেষ অভিযানে দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে চাঁদাবাজির সঙ্গে জড়িত ১২ সদস্যকে হাতেনাতে আটক করেছে র্যাব বলেও তিনি উল্লেখ করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন