প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
আগামী ১৪ জুন কক্সবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি সেখানে একটি খাল খনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন। এই তথ্য জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী।
বুধবার (৩ জুন) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে মন্ত্রী এই সফরের বিষয়টি উল্লেখ করেন।
বৈঠকে ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) বাঁধ এলাকার দীর্ঘকালীন জলাবদ্ধতা সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পানি সম্পদ মন্ত্রী বলেন, ২০১৬ সালে নেওয়া একটি বড় প্রকল্প ২০২৪ সালে শেষ হলেও সাধারণ মানুষ এখনো এর সুফল পুরোপুরি পাচ্ছেন না। এর ফলে ওই এলাকার জলাবদ্ধতা সমস্যা অনেকাংশে এখনও রয়ে গেছে। এই প্রেক্ষাপটে সমস্যার স্থায়ী সমাধান খুঁজতে প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বৈঠকটি অনুষ্ঠিত হয়। এতে পানি সম্পদ মন্ত্রণালয়ের পাশাপাশি ঢাকা ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।
বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, ডিএনডি এলাকার চলমান প্রকল্পটি আগামী দুই সপ্তাহের মধ্যে সিটি করপোরেশনের কাছে হস্তান্তর করা হবে। পানি সম্পদ মন্ত্রী আশা প্রকাশ করেন, সিটি করপোরেশনের সরাসরি তদারকি ও ব্যবস্থাপনায় এবার ডিএনডি এলাকার উন্নয়নে কাঙ্খিত অগ্রগতি দেখা যাবে।
তিনি আরও জানান, শুধু জলাবদ্ধতা দুর করা নয়—এলাকার বর্জ্য অপসারণ ও সামগ্রিক পরিচ্ছন্নতা ব্যবস্থাপনাও সিটি করপোরেশন তদারকি করবে, যা ওই অঞ্চলের পরিবেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ডিএনডি এলাকার ড্রেনেজ ব্যবস্থাকে আরও কার্যকর করতে নতুন কিছু পরিকল্পনা নেওয়া হচ্ছে। এর অংশ হিসেবে অতিরিক্ত ৩০ কিলোমিটার ড্রেনেজ উন্নয়ন কাজের একটি নতুন প্রস্তাব প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হয়েছে। যদি সবকিছু ঠিক থাকে, তবে খুব শিগগিরই এই নতুন প্রকল্পের কাজ শুরু হবে এবং দ্রুত সময়ের মধ্যেই ডিএনডি এলাকাবাসীকে দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার ভোগান্তি থেকে মুক্তি দেওয়া সম্ভব হবে, এই আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন