প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নওগাঁর রানীনগর থানা এলাকায় ৬ বছরের এক শিশুকন্যাকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে পুলিশ দুই বখাটে কিশোরকে গ্রেপ্তার করেছে।
২৬ আগস্ট বিকেল আনুমানিক ৪:০০ টার দিকে এই ধর্ষণের ঘটনা ঘটে। ভুক্তভোগী শিশুর পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়ার পর নওগাঁ জেলা পুলিশ সুপারের নির্দেশে রানীনগর থানার একটি চৌকস টিম দ্রুত অভিযান শুরু করে। ঘটনার সত্যতা যাচাইয়ের পর স্থানীয় জনগণের সহায়তায় ওই দিন মধ্যরাতে অপরাধের সাথে জড়িত দুই কিশোরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে— মোঃ ইফতিয়াক (১৫) এবং মোঃ মাৎরুফ (১৬)।
এ ঘটনায় রানীনগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০০৩)-এর ৯(৩) ধারায় একটি মামলা রুজু করা হয়েছে (মামলা নং-১২, তারিখ: ২৭/০৮/২০২৬ খ্রিঃ)।
গ্রেপ্তারকৃত দুই কিশোরকে রানীনগর থানা ও জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নিবিড় জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তারা পুলিশের কাছে ৬ বছরের শিশুকন্যাটিকে ধর্ষণের কথা প্রাথমিকভাবে স্বীকার করেছে।
নওগাঁর পুলিশ সুপার এ বিষয়ে জানান, "নারী ও শিশুদের বিরুদ্ধে সংঘটিত যেকোনো ধরনের অপরাধের ক্ষেত্রে জেলা পুলিশ 'জিরো টলারেন্স' নীতি অনুসরণ করবে। অপরাধী যে-ই হোক না কেন, আইন অনুযায়ী কঠোর হস্তে তা দমন করা হবে।"
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন