প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) উদ্যোগে শেরপুর ও জামালপুর জেলার সাংবাদিকদের জন্য দু’দিনব্যাপী নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে শেরপুর জেলা প্রশাসনের তুলশীমালা ট্রেনিং সেন্টারে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।
এদিন প্রশিক্ষণের রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন পিআইবির প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন এবং ডেইলি স্টারের সিনিয়র রিপোর্টার বাহারাম খান। এই অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শেরপুর প্রেস ক্লাবের সভাপতি কাকন রেজা এবং সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল। বক্তারা উল্লেখ করেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচনের সময় সাংবাদিকদের দ্বারা কোনো বিচ্যুতি যাতে না ঘটে, তা নিশ্চিত করতে সাংবাদিকদের প্রশিক্ষিত করা এবং আইন-কানুনে আরও দক্ষ করে তোলার উদ্দেশ্যে পিআইবি এই প্রশিক্ষণের আয়োজন করেছে।
গণমাধ্যমকর্মীরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে অনেক দায়িত্ব ও কর্তব্য পালন করেন। সঠিকভাবে তাদের ভূমিকা রাখতে হবে। প্রশিক্ষণে শেরপুর ও জামালপুর জেলায় কর্মরত ৫০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। শুক্রবার এই প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণী অনুষ্ঠিত হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন