প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গোপালগঞ্জে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ৬৫০ পিস ইয়াবা ও বিদেশি মদসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
সোমবার (৮ জুন) সন্ধ্যায় সদর উপজেলার মান্দারতলা ইসলামাবাদ গ্রামে অভিযান চালিয়ে এই দুজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে মানিক মিয়া মোল্লারহাট উপজেলার শের আলী মোল্লার ছেলে এবং সজিব খান সদর উপজেলার মান্দারতলা এলাকার গোলাম মোস্তফা খানের ছেলে।
পুলিশ সূত্রে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল মাদক সম্রাট হিসেবে পরিচিত হাফিজুর রহমান বাধনের বাড়িতে অভিযান চালায়। এই অভিযান চলাকালে তার দুই সহযোগী মানিক মিয়া ও সজিব খানকে ইয়াবা ও বিদেশি মদসহ আটক করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক (এসআই) মো. হাসানুর রহমান জানান, আটককৃত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে হাফিজুর রহমান বাধনের কাছ থেকে কম দামে ইয়াবা ও মদ কিনে বিভিন্ন এলাকায় বেশি দামে বিক্রি করে আসছিলেন।
তিনি আরও জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে গোপালগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পলাতক হাফিজুর রহমান বাধনকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন