প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি মন্তব্য করেছেন, জনগণ যাদের বিচার ও ফাঁসির রায় কার্যকর করার জন্য চায়, সেই পলায়িত খুনি ও স্বৈরাচারী চক্র আবারও দ্বিগুণ ভয়ঙ্কর রূপে ফিরে আসার চেষ্টা করলেও দেশের জনগণ তাদের প্রতিরোধ করবে। তিনি উল্লেখ করেন, "বাংলাদেশের মানুষ দায়িত্ব দিয়েছেন দেশ পরিচালনার। জনগণেরকে যারা হত্যা করেছে, গুলি করেছে, পালিয়ে গেছে, তারা আবার বলে যে দ্বিগুণ ভয়ঙ্কর হয়ে নাকি তারা বাংলাদেশে আসবে। বাংলাদেশের জনগণই তাদেরকে প্রতিরোধ করবে, প্রতিহত করবে। এবং তাদের যে বিচার হয়েছে, জনগণ সেই বিচার কার্যকর করবে, ফাঁসির রায় কার্যকর করবে ইনশাআল্লাহ।"
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেল টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা বিএনপির উদ্যোগে টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা মরহুম হামিদুল হক মোহনের ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, দেশের মানুষ বিএনপির ওপর আস্থা ও বিশ্বাস রেখেছে। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে দেশের গণতন্ত্র ও স্বাধীনতা সম্পূর্ণ নিরাপদ। স্বাধীনতা-বিরোধী একাত্তরের রাজাকার কিংবা নব্য ফ্যাসিবাদ-কারো কাছেই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিরাপদ নয়। গণহত্যা চালিয়ে পালিয়ে যাওয়া স্বৈরাচারী চক্র কিংবা একাত্তরের ঘাতক-কারোরই ন্যূনতম কোনো অনুশোচনা নেই। একটি দল আছে স্বাধীনতার বিরুদ্ধে তারা কাজ করেছে, তাদেরকে রাজাকার বলা হয়। আরেকটি দল নব্য ফ্যাসিবাদ হিসেবে বিদায় নিয়েছে। অসংখ্য মানুষকে হত্যা করেছে, খুন করেছে। তাদের কোনো অনুশোচনা নেই। এবং একাত্তরে যারা রাজাকার ছিল তাদেরও কিন্তু কোনো অনুশোচনা নেই। তারা দেশে ষড়যন্ত্র করলেও সফল হতে পারবে না, কারণ ষড়যন্ত্র করে কখনোই মানুষের হৃদয় জয় করা যায় না।
প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু জাতীয় ঐক্যের ওপর জোর দিয়ে বলেন, আমাদের দেশপ্রেমকে বুকে ধারণ করে পথ চলতে হবে। এই বাংলাদেশকে বুকে ধারণ করে আমাদের পথ চলতে হবে, দেশপ্রেমকে বুকে ধারণ করে আমাদের পথ চলতে হবে। দেশের মানুষ আমাদের সাথে রয়েছে, কাজেই আমরা যদি এক এবং ঐক্যবদ্ধ থাকি, আমরা যদি সজাগ থাকি, এমন কোনো শক্তি নাই জাতীয়তাবাদী শক্তিকে পরাজিত করে।
তিনি আরো বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তলাবিহীন ঝুড়ি থেকে দেশকে আত্মনির্ভরশীল করেছিলেন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছিলেন। এই দেশকে একটি উন্নতশীল দেশ, স্বনির্ভর দেশ, যেটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তলাবিহীন ঝুড়ি থেকে আত্মনির্ভরশীল দেশ প্রতিষ্ঠিত করেছিল। দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রতিষ্ঠিত করেছিল সংসদীয় গণতন্ত্র। তারই ধারাবাহিকতায় জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে ধারণ করে বিএনপি দেশকে একটি উন্নত ও স্বনির্ভর রাষ্ট্র হিসেবে এগিয়ে নিয়ে যাবে। বাংলাদেশের জনগণের যে চাহিদা, গণতান্ত্রিক যে আকাঙ্ক্ষা, সেটি ধারণ করে বিএনপির নেতৃত্বেই আমরা ইনশাআল্লাহ এগিয়ে যাব।
টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনের সভাপতিত্বে এবং জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহমুদুল হক সানুর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফ পাহেলী, পরিবারের পক্ষে বক্তব্য রাখেন শহীদুল ইসলাম শাহিন, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সফিকুর রহমান সফিক, টাঙ্গাইল সদরথানা বিএনপির সভাপতি, সাবেক জেলা যুবদল সভাপতি আহমেদুল হক শাতিল, সাবেক সহ সভাপতি কেন্দ্রীয় সেচ্ছাসেকক দল জিয়াউল হক শাহিন, জেলা বিএনপির সাবেক সহ সভাপতি আতাউর রহমান জিন্নাহ প্রমুখ।
আলোচনা সভা শেষে বীর মুক্তিযোদ্ধা মরহুম হামিদুল হক মোহনের বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া মাহফিলে মরহুম হামিদুল হক মোহনের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মুনজাত করা হয়। এ সময় জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন