প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মাগুরায় চালককে হত্যার পর ট্রাক ছিনতাইয়ের ঘটনা নিয়ে আলোচনার কেন্দ্রে থাকা মূল পরিকল্পনাকারী ওয়াহিদুল ইসলামকে গ্রেফতার করেছে র্যাব। এদিকে, আলাদা অভিযানে ইউরোপে পাঠানোর নাম করে কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে একটি প্রতারণা চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে সংস্থাটি।
মঙ্গলবার (৯ জুন) সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব ৪- এর কোম্পানি কমান্ডার মেজর শেখ আরমান হোসাইন হৃদয়।
র্যাবের এই কর্মকর্তা জানান, গত ২০ মে মাগুরার হাইওয়েতে ট্রাক চালককে হত্যা করার পর লুট করা হয় গাড়িটিতে থাকা ৬০ ব্যারেল ভোজ্যতেল। হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ওয়াহিদুল ইসলামকে সাভার থেকে গ্রেফতার করেছে র্যাব।
শেখ আরমান হোসাইন হৃদয় আরো জানান, অভিযুক্ত ওয়াহিদুল নিজেও একজন ট্রাক ড্রাইভার। ঘটনার সময় বিপদে পড়ার কথা বলে সহযোগিতা চেয়ে তিনি ট্রাকে ওঠেন। এসময় তার সাথে ছিলেন তার সহযোগী হিটলারসহ আরও একজন। তারা ভোজ্যতেল লুটের উদ্দেশ্যে চালককে বাধা দিলে, চালককে শ্বাসরোধ করে গলা কেটে হত্যা করে। পরে তারা গাড়িতেই মরদেহ ফেলে চলে যায়।
সংবাদ সম্মেলনে তিনি আরো জানান, আলাদা অভিযান চালিয়ে ইউরোপে পাঠানোর নাম দিয়ে দেড় কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগে ভুয়া এজেন্সির মালিক সাদীসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ভুয়া ভিসা, মেডিকেল রিপোর্ট, পুলিশ ক্লিয়ারেন্সসহ প্রতারণার নানা আলামত।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন