প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
প্রাইজবন্ডের ১২৫তম ড্র আগামী রোববার অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই ড্রয়ে প্রথম পুরস্কার হিসেবে বিজয়ী ৬ লাখ টাকা পাবেন। দ্বিতীয় পুরস্কার হিসেবে ৩ লাখ ২৫ হাজার টাকা, তৃতীয় পুরস্কার ১ লাখ টাকা, চতুর্থ পুরস্কার ৫০ হাজার টাকা এবং পঞ্চম পুরস্কার হিসেবে ১০ হাজার টাকা প্রদান করা হবে।
সাধারণ মানুষের মধ্যে সঞ্চয়ের প্রবণতা বৃদ্ধি করতে সরকার বাংলাদেশ প্রাইজবন্ড চালু করেছে। প্রাইজবন্ডের একটি উল্লেখযোগ্য সুবিধা হলো, এটি যে কোনো সময় কেনা ও ভাঙানো সম্ভব। একইসাথে, নির্ধারিত ড্রয়ে বিজয়ী হলে বন্ডের বিপরীতে পুরস্কারের অর্থ পাওয়ার সুযোগও রয়েছে।
প্রাইজবন্ডের ড্রয়ে ঘোষিত প্রতিটি বিজয়ী নম্বরের বিপরীতে সব সিরিজের একই নম্বরের বন্ড পুরস্কারের জন্য বিবেচিত হবে।
নিয়ম অনুযায়ী, নির্ধারিত ড্রয়ের তারিখের পূর্ববর্তী ৬০ দিনের মধ্যে বিক্রি হওয়া প্রাইজবন্ড এই ড্রয়ের আওতায় থাকবে। এখানে বন্ড বিক্রির দিন গণনায় অন্তর্ভুক্ত হবে, কিন্তু ড্রয়ের তারিখ গণনা করা হবে না।
আয়কর আইন, ২০২৩-এর ১১৮ ধারা অনুযায়ী, প্রাইজবন্ডের পুরস্কারের অর্থ থেকে ২৫ শতাংশ হারে উৎসে কর কাটা হয়। ফলে বিজয়ীকে কর কর্তনের পর অবশিষ্ট অর্থ প্রদান করা হবে।
সাধারণত প্রতি বছর ৩১ জানুয়ারি, ৩০ এপ্রিল, ৩১ জুলাই ও ৩১ অক্টোবর প্রাইজবন্ডের ড্র অনুষ্ঠিত হয়। নির্ধারিত তারিখে যদি সাপ্তাহিক ছুটি বা সরকারি ছুটি পড়ে, তাহলে পরবর্তী কার্যদিবসে ড্র আয়োজন করা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন