প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পোল্যান্ডের একটি স্কুলে ১৫ বছর বয়সী সাবেক এক শিক্ষার্থীর হামলার ফলে একজন নিহত এবং দুজন আহত হয়েছেন। দেশটির পুলিশ জানায়, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে এই ঘটনা ঘটে, যেখানে প্রধান শিক্ষকসহ তিনজন আহত হন।
বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, ঘটনার একদিন আগে, বুধবার, পোল্যান্ডের আরেকটি স্কুলে ছুরিকাঘাতে ১০ জন আহত হন।
পুলিশের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকালে ওয়ারশের উত্তর-পূর্বাঞ্চলের ভিশকুভ কাউন্টির লেশচিদোল-নোভিনি এলাকার স্কুলে ওই কিশোর ধারালো অস্ত্র নিয়ে প্রবেশ করে। সেখানে তিনজন কর্মী আহত হন, যাদের মধ্যে স্কুলটির প্রধান শিক্ষকও রয়েছেন।
পুলিশ ঘটনাস্থলে এসে ১৫ বছর বয়সী কিশোরটিকে আটক করে। পরে জানা যায়, আহত ৩৭ বছর বয়সী এক স্কুলকর্মীকে বাঁচানোর চেষ্টা করা হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।
এদিকে, পোল্যান্ডের স্বরাষ্ট্রমন্ত্রী মারচিন কিয়েরভিনস্কি জানিয়েছেন, মধ্যাঞ্চলের সিরেপক শহরে একটি পৃথক ঘটনায় ১৭ বছর বয়সী এক কিশোরকে আটক করা হয়েছে। তার ব্যাগ থেকে দুটি ছুরি উদ্ধার করা হয়।
এর আগে, বুধবার, উত্তর-পূর্ব পোল্যান্ডের অস্ট্রোলেঙ্কার একটি স্কুলে ছুরিকাঘাতের ঘটনায় ১০ জন আহত হন। পুলিশ ওই ঘটনায় ১৯ বছর বয়সী এক সন্দেহভাজনকে আটক করে, যিনি আহতদের মধ্যে একজন ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন