প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রংপুরের প্রবীণ সাংবাদিক, রিপোর্টার্স ক্লাব রংপুরের প্রতিষ্ঠাতা সদস্য এবং দৈনিক প্রথম খবর-এর নির্বাহী সম্পাদক তৌহিদুল ইসলাম বাবলার দাফন তার নিজ গ্রামে সম্পন্ন হয়েছে।
গুরুতর রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি গতকাল শনিবার সকাল ৯টায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) এ ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৭ বছর। দীর্ঘ সময় ধরে তিনি বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। তাঁর দাফন রংপুর মহানগরের সেনপাড়া এলাকায় এশার নামাজের পর মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হওয়ার পর নগরীর মুন্সিপাড়া কবরস্থানে করা হয়।
তৌহিদুল ইসলাম বাবলা রংপুরের সাংবাদিকতায় একজন সুপরিচিত ও শ্রদ্ধেয় ব্যক্তিত্ব ছিলেন। রিপোর্টার্স ক্লাব রংপুরের প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে তিনি সাংবাদিক সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি কর্মজীবনে স্থানীয় ও জাতীয় পর্যায়ের বিভিন্ন সংবাদমাধ্যমে দায়িত্ব পালন করেন এবং মৃত্যুর আগ পর্যন্ত দৈনিক প্রথম খবর-এর নির্বাহী সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি দুই কন্যা সন্তান রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে রংপুরের সাংবাদিক, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সংগঠন ও বিশিষ্ট ব্যক্তিরা তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন