প্রিন্ট এর তারিখঃ ৬ই নভেম্বর, ২০২৬ইং; ০১:২২ এম || প্রকাশের তারিখঃ ৩ই নভেম্বর, ২০২৬ইং; ০৭:০৯ পি.এম
চারঘাট সীমান্তে ৩০ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ
রাজশাহীর চারঘাট সীমান্ত দিয়ে চোরাচালানের সময় ৩০ হাজার পিস ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার মুক্তারপুর ক্যাডেট কলেজের পাশের সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করা হয়।
মঙ্গলবার বিকালে ১বিজিবি, সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজিবি জানায়, সোমবার রাতে ইউসুফপুর বিওপির একটি আভিযানিক দল মুক্তারপুর ক্যাডেট কলেজের পাশের এলাকায় তিনজন চোরাকারবারীকে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করতে দেখে বিজিবি সদস্যরা তাঁদের ধাওয়া করেন। এ সময় তারা একটি ব্যাগটি ফেলে পালিয়ে যায়।
পরে ফেলে যাওয়া ব্যাগ তল্লাশি করে ৩০ হাজার পিস ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ করা হয়।
জব্দ করা মালামাল চারঘাট থানায় জমা দেওয়া হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় বিজিবি।#
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন
কপিরাইট © ২০২৪-২৫ তালাশ বিডি.কম সর্বস্বত্ব সংরক্ষিত। || Design & Developed By "Talash BD Media Limited"