প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সাংবাদিকদের গ্রেফতার করার পূর্বে আদালতের অনুমতি গ্রহণের দাবি সাইবার সুরক্ষা সংশোধন আইনে অন্তর্ভুক্ত করার বিষয়টি সরকার বিবেচনা করছে, এমন তথ্য জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সচিবালয়ে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নেতাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
বেসরকারি টেলিভিশন ডিবিসির এক সাংবাদিককে আটক করার প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ‘ঘটনাটি প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ বিষয় ছিল। যদি কোনো সাংবাদিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে কিছু করে এবং প্রতিষ্ঠান থেকে অভিযোগ করা হয়, তাহলে ব্যবস্থা নেয়া হতে পারে। তবে তাকে সাংবাদিক হিসেবে আটক করা হয়নি। আইনের ঊর্ধ্বে কেউ নয়।’
তিনি আরও বলেন, ‘প্রতিষ্ঠানকে রক্ষার বিষয় রয়েছে। প্রতিষ্ঠানের অভিযোগের প্রেক্ষিতে হয়তো তাকে কিছুক্ষণের জন্য সেখান থেকে সরিয়ে নেয়া হয়েছিল।’
সাংবাদিকদের আরেকটি প্রশ্নের জবাবে ইয়াসের খান চৌধুরী বলেন, ‘সাইবার সুরক্ষা সংশোধন আইন নিয়ে আলোচনা চলছে। সাংবাদিকদের গ্রেফতারের আগে আদালতের অনুমতি নিতে হবে—এমন প্রস্তাবের বিষয়টিও সরকার বিবেচনা করছে।’
শ্রমিক আন্দোলনের প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ‘শ্রমিকরা কাজে ফিরে গেছেন। আন্দোলনের নামে যারা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছিল, তারাও এখন বিতাড়িত। জনগণ বুঝতে পেরেছে, একটি পক্ষ বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করতে চায়। এ ক্ষেত্রে তারা ব্যর্থ হয়েছে।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন