প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কক্সবাজারের ইনানী এলাকায় অবস্থিত ‘টুপটুপ’ রিসোর্টে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডের ফলে নিহত স্কুলশিক্ষিকা নাসরিন আক্তার মুক্তার (২৭) এর দাফন সম্পন্ন হয়েছে। বুধবার আশুলিয়ার নিরিবিলি এলাকার বাইতুর রব জামে মসজিদের পাশে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।
মরহুমার শেষ ইচ্ছা অনুযায়ী, পরে তার লাশ পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার তালতলা বেতমোর ইউনিয়নে নিয়ে যাওয়া হয়। সেখানে দ্বিতীয় জানাজা শেষে তাকে দাদার কবরের পাশে দাফন করা হয়।
এর আগে, গতকাল সকালে কক্সবাজার থেকে মুক্তার লাশ যখন আশুলিয়ায় পৌঁছায়, তখন সেখানে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। স্বজনদের কান্নায় চারপাশ ভারী হয়ে ওঠে।
স্বজনদের অভিযোগ, নিখোঁজদের বিষয়ে বারবার জানানো সত্ত্বেও যথাযথভাবে তল্লাশি না চালানোর কারণে লাশ উদ্ধারে বিলম্ব হয়েছে। তারা মনে করেন, যদি শুরু থেকেই সঠিকভাবে তল্লাশি চালানো হতো, তবে লাশটি আরো অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হতো।
এ ঘটনায় তদন্ত কমিটির প্রতিবেদন এবং মামলায় অন্তর্ভুক্ত ধারাগুলো নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন পরিবারের সদস্যরা। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ীদের চিহ্নিত করা এবং ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
এআরবি
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন