প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি দেশের সামগ্রিক অর্থনৈতিক অগ্রগতি এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করার জন্য সুশিক্ষিত ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলার ওপর গুরুত্ব আরোপ করেছেন।
তিনি নারী সমাজের উন্নয়নে সক্রিয় অংশগ্রহণের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে বলেন, "দেশের প্রায় অর্ধেক জনগোষ্ঠী নারী। তাদের বাদ দিয়ে কোনোভাবেই টেকসই অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন সম্ভব নয়।" নারীদের শিক্ষার আলোয় আলোকিত করার পাশাপাশি কর্মসংস্থান ও উদ্যোক্তা হিসেবে স্বাবলম্বী করার বিষয়টি সময়ের দাবি বলে তিনি উল্লেখ করেন।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) হাটহাজারী বালিকা স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (স.) উদযাপন ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব মন্তব্য করেন।
তিনি আরও বলেন, "বর্তমান সরকার অনগ্রসর জনগোষ্ঠী, বিশেষ করে নারীদের আর্থ-সামাজিক উন্নয়নে অঙ্গীকারবদ্ধ।" সেই লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি প্রবর্তন করেছেন। হাটহাজারীকে এই প্রকল্পের পাইলট হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। তিনি উল্লেখ করেন যে, এই উদ্যোগ নারীর আত্মকর্মসংস্থান ও অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
শিক্ষার্থীদের ওপর জোরপূর্বক কিছু চাপিয়ে না দিয়ে তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার পরামর্শ দিয়ে প্রতিমন্ত্রী বলেন, "সন্ধ্যার পর সন্তান কোথায় যাচ্ছে বা কার সঙ্গে মিশছে—এসব বিষয়ে পরিবারের খেয়াল রাখা জরুরি।"
অনুষ্ঠানে হাটহাজারী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নওশীন আরজান হেলালের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন, ড. কানিজ ফাতেমা, মোহাম্মদ আব্দুল মান্নান দৌলত। স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোহাম্মদ গিয়াস উদ্দিন। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন