প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
তুরস্কের ফুটবলে বেটিংবিরোধী অভিযানের অংশ হিসেবে ১৪৭ জন বর্তমান ও সাবেক ক্লাব কর্মকর্তাকে শাস্তির মুখোমুখি হতে হয়েছে। দায়িত্ব পালনকালে বাজি ধরার নিয়ম লঙ্ঘনের কারণে তাঁদের ৪৫ দিনের জন্য নিষিদ্ধ করেছে দেশটির ফুটবল ফেডারেশন (টিএফএফ)। নিষেধাজ্ঞা পাওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন শীর্ষ লিগের ক্লাব ট্রাবজোনস্পরের সভাপতি এরতুঘরুল দোয়ানও।
মঙ্গলবার, টিএফএফের পেশাদার ফুটবল শৃঙ্খলা বোর্ড ৪৪৮ জন কর্মকর্তার বিরুদ্ধে ওঠা অভিযোগের পর্যালোচনা করে এই সিদ্ধান্ত গ্রহণ করে। তদন্তে ১৪৭ জনের বিরুদ্ধে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় তাঁদের নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এই সময়কালীন তাঁরা ফুটবল সংশ্লিষ্ট কোনো দায়িত্ব পালন করতে পারবেন না। তবে পর্যাপ্ত প্রমাণের অভাবে বাকি ৩০১ জনকে শাস্তির আওতায় আনা হয়নি।
এর আগে, গত সেপ্টেম্বরে তুরস্কের শীর্ষ দুই বিভাগের ক্লাবগুলোর ৪৪৮ জন বর্তমান ও সাবেক কর্মকর্তাকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছিল ফেডারেশন। তাঁদের বিরুদ্ধে দায়িত্ব পালনকালে বেটিংয়ে জড়িত থাকার অভিযোগ উঠেছিল। সেই অভিযোগের তদন্তের ধারাবাহিকতায় এবার ১৪৭ জনের বিরুদ্ধে চূড়ান্ত শাস্তিমূলক সিদ্ধান্ত নেওয়া হলো।
তুর্কি ফুটবলে বেটিং-সংক্রান্ত অনিয়ম বন্ধে ফেডারেশনের কার্যক্রম নতুন নয়। গত বছর বড় ধরনের বেটিং কেলেঙ্কারির পর ১৪৯ জন রেফারি ও ১ হাজার ২৪ জন খেলোয়াড়কে তদন্তের আওতায় আনা হয়েছিল। তাঁদেরও বিভিন্ন মেয়াদে নিষিদ্ধ করা হয়েছিল।
সাম্প্রতিক এই সিদ্ধান্তের মাধ্যমে ফুটবলে বাজি ধরার নিয়ম ভঙ্গের বিরুদ্ধে টিএফএফের কঠোর অবস্থান আরও স্পষ্ট হলো।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন