প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কুড়িগ্রামের ভুরুঙ্গামারী কামাত আঙ্গারীয়া দাখিল মাদরাসার সুপার ও অফিস সহকারীকে অফিস কক্ষে তালাবদ্ধ করে রেখেছে সহকর্মীরা, বেতন ভাতার দাবিতে। এ সময় তালাবদ্ধ অফিস কক্ষের সামনে বারান্দায় বসে বেতনের দাবিতে তারা বিক্ষোভ করেন।
সোমবার সকাল দশটায়, অন্যান্য শিক্ষক ও কর্মচারীরা মাদরাসা সুপার সাইদুর রহমান ও অফিস সহকারী শফিয়ার রহমানকে তালাবদ্ধ করে রাখেন।
বিক্ষোভকারী শিক্ষকদের মতে, এমপিও ভুক্ত মাদরাসাটির সুপার সাইদুর রহমান ও অফিস সহকারী শফিয়ার রহমানের মধ্যে দীর্ঘদিন ধরে নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে দ্বন্দ্ব চলছিল। এই দ্বন্দ্বের ফলস্বরূপ, সুপার মাদরাসার সব শিক্ষক ও কর্মচারীর বেতন ভাতা ৬ মাস ধরে বন্ধ রেখেছেন।
সহকারী শিক্ষক ইমরুল কায়েস জানান, দীর্ঘদিন ধরে মাদরাসার সুপার ও অফিস সহকারীর মধ্যে নিয়োগ সংক্রান্ত সমস্যা চলছে। এর প্রেক্ষিতে, সুপার সবার বেতন বন্ধ রেখেছেন। তারা ৬ মাস ধরে বেতন ভাতা পাচ্ছেন না। মাদরাসাটি এমপিও ভুক্ত। সুপার তাদের বেতন আটকিয়ে অমানবিক কাজ করেছেন। আজ তারা তাদের দুজনকেই আটক করেছেন। সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত তাদেরকে মুক্তি দেওয়া হবে না।
অন্য সহকারী শিক্ষক রত্না পারভিন জানান, বেতন ভাতা ছাড়া তাদের পরিবার চালানো কঠিন হয়ে পড়েছে। সন্তানদের লেখাপড়ার খরচ দিতে পারছেন না। বাধ্য হয়ে সুপার ও অফিস সহকারীকে অবরুদ্ধ করে বিক্ষোভ করছেন তারা।
সহকারী মৌলভী শিক্ষক আমিনুল ইসলাম বলেন, বেতন ভাতা না দেওয়া পর্যন্ত তাদেরকে অবরুদ্ধ করে রাখা হবে। বেতন ভাতা প্রদান করলে তারা পাঠদানে ফিরবেন।
অবরুদ্ধ সুপার সাইদুর রহমান অভিযোগ করেন, অফিস সহকারী শফিয়ার রহমানের উপর দোষ চাপিয়ে বলেন, "আমি বেতন আটকাই নাই। বেতনের সব কাগজপত্র প্রস্তুত করেছিলাম, সেগুলো অফিস সহকারী শফিয়ার রহমান ছিনিয়ে নিয়ে গেছে।"
অফিস সহকারী শফিয়ার রহমান এই অভিযোগ অস্বীকার করে বলেন, "শিক্ষকদের সঙ্গে সমন্বয় করে আমি বেতন দেব, এতে আমার আপত্তি থাকার কথা নয়। উনি সব মিথ্যা কথা বলছেন।"
ভুরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা অমৃত দেব নাথ বলেন, কামাত আঙ্গারীয়া দাখিল মাদরাসার সুপার ও অফিস সহকারীকে অবরুদ্ধ হওয়ার খবর পেয়ে বিষয়টি সুরাহা করতে মাদরাসার সভাপতিকে অবগত করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন