প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
লক্ষ্মীপুর, ২৬ সেপ্টেম্বর, ২০২৬ : আজ জেলায় অসুস্থ ও বাদ পড়া শিশুদের জন্য হাম-রুবেলা টিকার প্রদান করা হচ্ছে। লক্ষ্মীপুর সদর হাসপাতালে শনিবার সকালে এই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা সিভিল সার্জন ডা.
বাহারুল আলম। হাম-রুবেলা টিকা প্রদান করা হচ্ছে জেলায় স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে প্রায় ১ হাজার ৪শ’ কেন্দ্রে।
এসব কেন্দ্রের মাধ্যমে ৭৬ হাজার শিশু এই টিকা পাবে। এ সময় উপস্থিত ছিলেন সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা.
ইছমাইল হাসান, আবাসিক মেডিকেল অফিসার ডা. অরুপ পাল এবং আরো অনেক অতিথি।
সিভিল সার্জন ডা. বাহারুল আলম বাসস’কে জানান, জেলার ১ হাজার ৪শ’ স্থায়ী ও অস্থায়ী কেন্দ্রের মাধ্যমে ৭৬ হাজার শিশুকে হাম-রুবেলা টিকা প্রদান করা হচ্ছে।
এই কার্যক্রম আগামী ৩১ অক্টোবর পর্যন্ত চলমান থাকবে। অগ্রাধিকার ভিত্তিতে টিকা নিতে পারেনি এমন অসুস্থ ও বাদ পড়া শিশুদের টিকা প্রদান করা হবে।
এই টিকাদান কার্যক্রম অব্যাহত থাকবে। প্রতিটি কেন্দ্রে টিকাদানকারীর পাশাপাশি স্বেচ্ছাসেবী ও নিয়োজিত কর্মী উপস্থিত থাকবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন