প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
টানা পাঁচ প্রজন্মের মধ্যে কোনো কন্যাসন্তানের জন্ম হয়নি। দীর্ঘ অপেক্ষার পর লক্ষ্মী রূপে একটি কন্যাসন্তান জন্মগ্রহণ করেছে। ২০০ বছরের ইতিহাসে প্রথমবারের মতো বংশে কন্যাসন্তানের আগমনে পুরো পরিবার আনন্দে ভাসছে। নবজাতককে বরণ করার জন্য পরিবারের পক্ষ থেকে রাজকীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।এই ঘটনা ভারতের মহারাষ্ট্রের বীড জেলায় ঘটেছে। সংবাদমাধ্যমজানাচ্ছে, হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর নবজাতক গার্গী এবং তার মা কল্পনা ঋষিকেশ দহিফালেকে স্বাগত জানাতে পার্লির দহিফালে পরিবার একটি বিশেষ শোভাযাত্রার আয়োজন করে। বরণের জন্য ফুল দিয়ে সাজানো হয় একটি রাজকীয় রথ। ঢাক, ঢোল ও করতালের বাজনার তালে তালে পুরো এলাকা ঘুরিয়ে মা ও শিশুকে পরম ভালোবাসায় ঘরে নিয়ে যাওয়া হয়।পরিবারের সূত্রে জানা গেছে, প্রায় ২০০ বছর ধরে দহিফালে পরিবারে কোনো কন্যাসন্তানের জন্ম হয়নি। কল্পনা দহিফালে এই সৌভাগ্যের অধিকারী হয়েছেন। গার্গীর দাদা লিম্বাজি দহিফালে বলেন, "পরিবারে কন্যাসন্তান আসা অত্যন্ত সৌভাগ্যের বিষয়। এত দিন আমাদের ঘরে কোনো কন্যা না থাকার যে আক্ষেপ ও কষ্ট ছিল, আজ তা সম্পূর্ণ পূর্ণ হলো।"অন্যদিকে, শিশুটিকে ‘ঘরের লক্ষ্মী’ আখ্যা দিয়ে আনন্দ প্রকাশ করেছেন গার্গীর দাদি সুরেশা দাহিফালে।নবজাতক গার্গীর বাবা ঋষিকেশ দহিফালে বলেন, "সাধারণত সমাজে কন্যাসন্তানের চেয়ে পুত্রসন্তানের আকুলতা বেশি দেখা যায়। কিন্তু কন্যাসন্তান পাওয়ার আনন্দ ও অনুভূতি সম্পূর্ণ ভিন্ন। কন্যাসন্তানরা বাবার প্রতি বেশি অনুরক্ত থাকে। আমরা আমাদের মেয়েকে রাজকন্যার মতো ফুলের সুবাসে ও পরম যত্নে বড় করে তুলব।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন