প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জোহানেসবার্গ টেস্টের চতুর্থ দিনে বাংলাদেশ ম্যাচ থেকে প্রায় ছিটকে পড়েছে। এই বিষয়টি স্বীকার করেছেন দলের পেসার হাসান মাহমুদ। তিনি জানান, সিরিজের প্রথম টেস্ট হার এড়ানোর চেষ্টা করা ছাড়া টাইগারদের সামনে আর কোনো বিকল্প নেই।
বুধবার (১৮ নভেম্বর) চতুর্থ দিনের আরেকটি ব্যাটিং বিপর্যয়ের পর বাংলাদেশ এখন অনেকটাই নিশ্চিতভাবে হারতে চলেছে। দ্বিতীয় ইনিংসে তারা ১০০ রানে ৫ উইকেট হারিয়েছে এবং দক্ষিণ আফ্রিকার চেয়ে ৫৭ রানে পিছিয়ে রয়েছে।
প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকা ১৫৭ রানের লিড নিয়েছিল। এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বাংলাদেশ ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে পড়ে।
দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে হাসান বলেন, 'আজকের পুরো দিনের কথা বলতে গেলে, দিন শুরু হওয়ার সময় বাংলাদেশের জয়ের সম্ভাবনা ছিল। তাদেরও জয়ের সম্ভাবনা ছিল, ড্রয়ের সম্ভাবনাও ছিল; সব ধরনের ফলই তখন সম্ভব ছিল। কিন্তু এখন বাংলাদেশের জয়ের কোনো সম্ভাবনা নেই। এখন ম্যাচ বাঁচানোর লড়াই করতে হবে।'
তিনি আরও বলেন, 'তাদের লোয়ার অর্ডারের ব্যাটাররা যখন ব্যাট করতে আসছিল, তখন কিছুটা বেশি রান দিয়ে ফেলেছি আমরা। আমরা একটি নির্দিষ্ট জায়গায় বল করে শৃঙ্খলাবদ্ধ থাকার চেষ্টা করেছি, কিন্তু কোনোভাবেই সেটা কাজে আসেনি। লোয়ার অর্ডারের ব্যাটারদের ওপর সেভাবে চাপ তৈরি করতে পারিনি।'
'এরপর তারা ভালো সংগ্রহ দাঁড় করায়। আমরা ব্যাট করতে নেমেও শুরুতেই অনেকগুলো উইকেট হারিয়েছি। তবে দেখা যাক, এখন ম্যাচ বাঁচানো ছাড়া আমাদের আর কোনো উপায় নেই।'
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন