প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জামায়াত আমির ডা. শফিকুর রহমান হুঁশিয়ারি দিয়েছেন যে, গণভোটে জনগণের দেওয়া রায় বাস্তবায়ন না হলে সরকারকে চরম মূল্য দিতে হবে। শনিবার সকাল ১০টার দিকে মুন্সীগঞ্জের মাওয়ার খানবাড়ি এলাকায় (ঢাকা-খুলনা-কুষ্টিয়াগামী) লংমার্চ উপলক্ষে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই হুঁশিয়ারি দেন।
ডা. শফিকুর রহমান উল্লেখ করেন, "আপনারা জানেন, সাত দফা দাবি আদায়ে ১১ দলের এটি তৃতীয় লংমার্চ। আমাদের দাবি খুব স্পষ্ট। আমরা জনগণের দাবি নিয়ে মাঠে নেমেছি। আমাদের মূল দাবি হচ্ছে—গণভোটে জনগণ যে রায় দিয়েছেন, তা কার্যকর ও বাস্তবায়ন করতে হবে।" তিনি আরও বলেন, "মূল দাবি বাস্তবায়ন হলে বাকি ছয় দফাও স্বয়ংক্রিয়ভাবে বাস্তবায়িত হবে বলে আমরা বিশ্বাস করি।"
তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, "যদি গণভোটের রায় ও জনগণের ভোটের প্রতি সম্মান দেখানো হয়, তাহলে সরকার সম্মানিত হবে। আর যদি এই রায় অগ্রাহ্য করা হয়, তবে শুধু অসম্মানিতই হবে না, সরকারকে এর জন্য চরম মূল্য দিতে হবে।"
জামায়াত আমির দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে আন্দোলন চালিয়ে যাওয়ার দৃঢ় ঘোষণা দেন এবং বলেন, "মহান আল্লাহর ওপর ভরসা করে বলছি, আমরা আমাদের এই দাবি আদায় করেই ঘরে ফিরব।"
পথসভায় জেলা জামায়াতের আমির আ স ম রুহুল কুদ্দুস, জেলা সেক্রেটারি মাওলানা এ কে এম ফখরুদ্দিন রাজিসহ বিভিন্ন উপজেলা থেকে আসা জামায়াত ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন