প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কেরানীগঞ্জের একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ফলে একজনের মৃত্যু হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে নারিকেল বাগের আমান প্লাস্টিক কারখানায় আগুনের ঘটনা ঘটে।
মৃত ব্যক্তির নাম এবং পরিচয় এখনও জানা যায়নি। এদিকে, দুপুর ২টার দিকে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, ১২টা ২৫ মিনিটে নারিকেল বাগের আমান প্লাস্টিক কারখানায় আগুন লাগার খবর তাদের কাছে আসে। ৭টি ইউনিট কাজ করে দুপুর ২টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ফায়ার সার্ভিস তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ সম্পর্কে কোনো তথ্য জানাতে পারেনি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন