প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, যাদের পাহাড়ের পাদদেশে বসবাস রয়েছে, তাদেরকে বোঝাতে হবে। যদি তাদের বিকল্প জায়গায় আবাস করে দিতে পারা যায়, তবে সেটিই হবে স্থায়ী সমাধান। প্রধানমন্ত্রী বাস্তুহারা যারা, তাদের জন্য বিকল্প জমিতে ঘর নির্মাণ করতে চান এবং এই বিষয়ে সংসদেও আলোচনা হয়েছে।
আজ রোববার, জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলার দপ্তর প্রধানদের সাথে মতবিনিময় সভা শেষে, তিনি সাংবাদিকদের সাথে ব্রিফিং করতে গিয়ে এসব মন্তব্য করেন।
আজ একটি তথ্য বিবরণীতে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, সবাইকে ধৈর্য সঙ্গে দুর্যোগ মোকাবিলা করার আহ্বান জানিয়েছেন। তিনি উল্লেখ করেন, সরকার সবসময় দুর্গত মানুষের পাশে রয়েছে। প্রশাসনের পাশাপাশি স্থানীয় রাজনৈতিক নেতা, সাংবাদিক এবং সুশীল সমাজসহ সবাই মিলে সচেতনতা তৈরি করলে, তবেই ঝুঁকিপূর্ণ বসবাসের পরিমাণ কমানো সম্ভব হবে।
দুর্যোগ মোকাবিলায় যদি কোনো ঘাটতি থাকে তাহলে সংশ্লিষ্টদের জানানোর আহ্বান জানিয়েছেন তিনি। তিনি বলেন, দুর্গম এলাকায় সশস্ত্র বাহিনী এবং মাঠ পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা নিরলসভাবে কাজ করছেন। আমরা এ বিষয়টিকে সার্বক্ষণিক মনিটরিং করছি। সবার সহযোগিতায় আমরা এই দুর্যোগ কাটিয়ে উঠতে চাই।
বিদ্যুৎ প্রতিমন্ত্রী আরও বলেন, দুর্যোগ শেষে সকলেই বাসায় ফিরবে, কিন্তু বাসাবাড়ি আগের মতো থাকবে না। ক্ষতিগ্রস্ত ঘরগুলোর মেরামতের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা করা হবে। এটি জনগণের কাছে আমাদের ওয়াদা।
এ সময় রাঙ্গামাটি জেলার সংসদ সদস্য দীপেন দেওয়ান, জেলা প্রশাসক নাজমা আশরাফী, পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিবসহ সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন