প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কক্সবাজারে মৌলভী ছাইদুল হক ফাউন্ডেশনের উদ্যোগে শহীদ জিয়া স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) জেলার চকরিয়া, পেকুয়া, মাতামুহুরী, কুতুবদিয়া ও মহেশখালীর ছয়টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষার কেন্দ্রগুলোতে অন্তর্ভুক্ত রয়েছে পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়, ভেওলা মানিকচর উচ্চ বিদ্যালয়, চকরিয়া মহিলা কলেজ, মালুমঘাট আইডিয়াল স্কুল, কুতুবদিয়া মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ এবং মহেশখালী মডেল হাই স্কুল।
আয়োজক সূত্রে জানা যায়, সকাল ১০টায় শুরু হওয়া দুই ঘণ্টাব্যাপী পরীক্ষা চলে দুপুর ১২টা পর্যন্ত। এবারের পরীক্ষায় মোট ২ হাজার ৮৭৮ জন শিক্ষার্থী অংশ নিয়েছে। এর মধ্যে পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৭২৭ জন, ভেওলা মানিকচর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৩৩৮ জন, মালুমঘাট আইডিয়াল স্কুল কেন্দ্রে ২১৫ জন এবং চকরিয়া মহিলা কলেজ কেন্দ্রে ৭২৭ জন পরীক্ষার্থী অংশ নেয়। এছাড়া মহেশখালী মডেল হাই স্কুল কেন্দ্রে ৩১২ জন এবং কুতুবদিয়া মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ৫৫৯ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে।
পরীক্ষায় তৃতীয়, চতুর্থ, ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। শিক্ষার্থীদের মেধা যাচাই, পড়াশোনার প্রতি আগ্রহ সৃষ্টি এবং মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করার উদ্দেশ্যে এ বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়।
প্রসঙ্গত, মৌলভী ছাইদুল হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রতি বছর কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলায় প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য ‘শহীদ জিয়া স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা’ আয়োজন করা হয়ে থাকে।
আয়োজকদের ভাষ্য অনুযায়ী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা বিএনপি নেতা এবং কক্সবাজার-১ (চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী) আসনের নির্বাচিত সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদের পৃষ্ঠপোষকতায় গত ২৫ বছর ধরে এ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে আসছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন