প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন মন্তব্য করেছেন যে, মিরপুরের ক্লিনিক রাড্ডা রাতের আঁধারে ভেঙে দেওয়া একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। জমি নিয়ে বিরোধের ঘটনা ঘটতেই পারে, তবে এর মানে এই নয় যে, রাতের অন্ধকারে ক্লিনিকটি ভেঙে ফেলতে হবে। এই ঘটনার প্রেক্ষিতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা উচিত।
আজ শনিবার সকালে রাজধানীর কড়াইল বস্তিতে দেশব্যাপী বিশেষ হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ উদ্বোধনের সময় স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন।
এ সময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম জানিয়েছেন, মিরপুরের ক্লিনিক ভেঙে দেওয়ার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করা হবে এবং দায়ীদের বিচার করা হবে।
রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে বৃহস্পতিবার মধ্যরাতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এই ঘটনায় প্রতিষ্ঠানটির একটি পাকা ও তিনটি সেমিপাকা ভবনসহ পুরো স্থাপনা ভেঙে ফেলা হয়।
প্রতিষ্ঠানটির দাবি, মুখোশ পরা ২৫০ জনের বেশি দুর্বৃত্ত বৃহস্পতিবার দিবাগত রাতে দেশীয় অস্ত্র নিয়ে সেখানে হামলা চালায় এবং দুই নিরাপত্তাকর্মীকে জিম্মি করে। পরে তারা ক্লিনিকের মূল্যবান যন্ত্রপাতি, ওষুধ, ভ্যাকসিন, ফ্রিজ, এসি, নগদ টাকাসহ বিভিন্ন মালপত্র লুট করে এবং স্থাপনা ভেঙে ফেলে। প্রতিষ্ঠানটির দাবি অনুযায়ী, এতে প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন