প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে খোরশেদ আলম (৩৭) নামের একজন কারাবন্দি হাজতির মৃত্যু ঘটে।
শনিবার (১৭ অক্টোবর) সকাল ৭টা ২৫ মিনিটের দিকে খোরশেদ আলমকে অসুস্থ অবস্থায় ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। চিকিৎসা পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কারারক্ষী আমিনুলসহ অন্যান্য কয়েকজন কারারক্ষী কারা কর্তৃপক্ষের নির্দেশে হাজতিকে হাসপাতালে নিয়ে আসেন।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খোরশেদ আলমের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এদিকে, খোরশেদ আলম কোন মামলায় কারাগারে বন্দী ছিলেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন