প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নেত্রকোনার দুর্গাপুরে একটি বসতবাড়ির আড়ালে মাদকের কারবার চলছিল। জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে ১১০ বোতল কোডিন ফসফেটযুক্ত মাদকদ্রব্য ‘ইস্কাপ’সহ মোছা. আমেনা খাতুন (৩৫) নামের এক নারীকে আটক করেছে।
সোমবার (২৬ অক্টোবর) রাত পৌনে ৯টার দিকে নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলাম প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন।
এদিন বিকাল ৩টা ২০ মিনিটে দুর্গাপুর থানার ২নং লক্ষ্মীপুর ইউনিয়নের বারমারী লক্ষ্মীপুর গ্রামে অভিযানটি পরিচালনা করা হয়। অভিযানের সময় পুলিশ আসার খবর পেয়ে আমেনা খাতুনের স্বামী আবুল কালাম কৌশলে পালিয়ে যান।
জেলা পুলিশের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, মাদকবিরোধী বিশেষ তৎপরতার অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়। ঘর তল্লাশি করে ১১০ বোতল কোডিন ফসফেটযুক্ত মাদকদ্রব্য ‘ইস্কাপ’ উদ্ধার করা হয় এবং মাদক কারবারি মোছা. আমেনা খাতুনকে হাতেনাতে আটক করা হয়। তবে ডিবির দলটি বাড়িতে পৌঁছালে অপর অভিযুক্ত আবুল কালাম পালিয়ে যায়।
জেলা গোয়েন্দা পুলিশ জানিয়েছে, আটক নারী ও পলাতক ব্যক্তির বিরুদ্ধে দুর্গাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন