প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছেন যে, ইরান যাতে পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, সে জন্য তেলের দাম বৃদ্ধি হলেও তা মেনে নেওয়া উচিত। তিনি হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেন।
সংবাদমাধ্যম মিডল ইস্ট আই-এর একটি প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়েছে।
ট্রাম্প বলেন, ‘যদি মানুষের কাছে কম দামে জ্বালানি পাওয়া এবং ইরানের পারমাণবিক অস্ত্র অর্জন ঠেকানোর মধ্যে একটি বেছে নেওয়ার সুযোগ দেওয়া হয়, তাহলে অধিকাংশ মানুষ ইরানকে পারমাণবিক অস্ত্র না দেওয়ার পক্ষেই ভোট দেবেন।’
তিনি আরও বলেন, ‘মানুষ চায় না ইরানের হাতে পারমাণবিক অস্ত্র থাকুক। আর আপনারা জানেন, তারা তা পাবে না।’
এছাড়া, ট্রাম্প দাবি করেন যে, ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র খুব ভালোভাবে এগিয়ে রয়েছে এবং যুদ্ধ শিগগিরই শেষ হবে। তবে এর একদিন আগেই তিনি বলেছিলেন, ইরানকে “সম্পূর্ণ ধ্বংস” করার বিষয়টি তিনি বিবেচনা করছেন।
ট্রাম্পের মতে, যুদ্ধ শেষ হলে পেট্রোলের দামও সংঘাত শুরুর আগের পর্যায়ে নেমে আসবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন