প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বরিশালের গৌরনদী মডেল থানা পুলিশ দীর্ঘদিন ধরে পলাতক থাকা জয়নাল সরদারকে গ্রেপ্তার করেছে। তিনি বহুল আলোচিত খুনি এরশাদ শিকদারের সঙ্গে একই মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। গ্রেপ্তার হওয়া জয়নাল সরদার গৌরনদী উপজেলার বাকঁপুরা গ্রামের মৃত আহম্মদ আলী সরদারের পুত্র।
পুলিশের সূত্রে জানা যায়, খুলনায় দায়ের করা একটি হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হওয়ার পর থেকে তিনি পলাতক ছিলেন। তার বিরুদ্ধে খুলনার রূপসা থানায় এফআইআর নং-৬, তারিখ ২৪ সেপ্টেম্বর ১৯৯৭, জিআর নং-৭৯, দণ্ডবিধির ৩০২/২০১/৩৪ ধারায় মামলা রয়েছে।
এছাড়া, খুলনা থানার মামলা নং-০২(০৯)৯৯, ধারা ৩০২/২০১/৩৪ এবং মামলা নং-০৬(০৯)৯৯, ধারা ৩০২/২০১/৩৪, দণ্ডবিধির মামলাও রয়েছে। এর মধ্যে মামলা নং-০৬(০৯)৯৯-এ আদালত জয়নাল সরদারকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দীর্ঘদিন পলাতক থাকার পর জয়নাল সরদারকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে সংশ্লিষ্ট আদালতে পাঠানো হয়েছে।
গৌরনদী মডেল থানা পুলিশ জানায়, সাজাপ্রাপ্ত ও বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামিদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত থাকবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন