প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চট্টগ্রামের হাটহাজারী এলাকায় একটি ইটভাটা মালিকের চলন্ত গাড়ির দিকে গুলি ও ইটপাটকেল নিক্ষেপের অভিযোগ উঠেছে। হামলায় কেউ আহত না হলেও পুরো ঘটনাটি এলাকায় চরম আতঙ্ক সৃষ্টি করেছে। পুলিশ ঘটনাস্থল থেকে চারটি গুলির খোসা উদ্ধার করে বিচারক তদন্ত শুরু করেছে।
মঙ্গলবার (২৮ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে হাটহাজারীর মেখল ইউনিয়নের ইছাপুর বাজারের চারা বটতলা এলাকায় চট্টগ্রাম-রাঙামাটি আঞ্চলিক মহাসড়কে এই ঘটনা ঘটে।
ব্যবসায়ী এস এম শহীদুল্লাহ চট্টগ্রামের রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ওয়াহেদীখীল এলাকার এস এম শফির ছেলে। তিনি রাউজানে একাধিক ইটভাটা এবং চট্টগ্রাম নগরীতে আবাসন ব্যবসার সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।
এ বিষয়ে এস এম শহীদুল্লাহ রনি জানান, মঙ্গলবার রাতে তিনি চট্টগ্রাম নগরী থেকে নিজে গাড়ি চালিয়ে রাউজানে নিজের বাড়ির উদ্দেশে ফিরছিলেন। হাটহাজারী উপজেলার ইছাপুর চারাবটতলা এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তার গাড়ির সামনে ইট নিক্ষেপ করে গতিরোধের চেষ্টা করে। পরিস্থিতি বুঝতে পেরে তিনি গাড়ির লাইট বন্ধ করে থামান। এ সময় মোটরসাইকেলে আসা দুই অস্ত্রধারী তার গাড়ির পেছনের আসন লক্ষ্য করে পরপর চার রাউন্ড গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়।
গুলিগুলো গাড়ির এক পাশ ভেদ করে অপর পাশ দিয়ে বেরিয়ে যায়। তিনি বলেন, ‘এ সময় আমি চালকের আসনে নিচু হয়ে থাকায় প্রাণে রক্ষা পাই। নিয়মিত চালক থাকলেও সেদিন আমি নিজেই গাড়ি চালাচ্ছিলাম। হামলাকারীরা সম্ভবত ধারণা করেছিল আমি পেছনের আসনে বসে আছি। সে কারণেই পেছনের সিট লক্ষ্য করে গুলিবর্ষণ করা হয়।’
গুলির শব্দ শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলের দিকে এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত মোটরসাইকেলে করে পালিয়ে যায়। হামলায় গাড়ির কিছু ক্ষতি হলেও ব্যবসায়ী নিরাপদে ঘটনাস্থল ত্যাগ করতে সক্ষম হন বলেও জানান প্রত্যক্ষদর্শীরা।
হাটহাজারী সার্কেলের সহকারী পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ এই বিষয়ে বলেন, এস এম শহীদুল্লাহ নামে একজন ব্যবসায়ী চট্টগ্রাম নগরী থেকে রাউজানে তার গ্রামের বাড়িতে ফিরছিলেন। পথে হাটহাজারীর চারাবটতলা এলাকায় দুর্বৃত্তরা প্রথমে তার গাড়িতে ইট নিক্ষেপ করে গতিরোধের চেষ্টা করে। পরে তার দিকে লক্ষ্য করে চার রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়। তিনি আরও জানান, সেই দ্বন্দ্বের জের ধরে এ হামলার ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে হামলার প্রকৃত উদ্দেশ্য, জড়িত ব্যক্তিদের পরিচয় এবং পূর্বপরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে কিনা তা গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন