প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ জানিয়েছেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে সুনির্দিষ্ট কোনো নাশকতা কিংবা ভীতির আশঙ্কা নেই।
শুক্রবার (১৬ অক্টোবর) সকালে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই তথ্য জানান।
ডিএমপি কমিশনার উল্লেখ করেন, ‘রাজধানীতে ২৫৭টি পূজামণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে। গুরুত্ব অনুসারে রাজধানীর মণ্ডপগুলোকে চারটি শ্রেণিতে বিভক্ত করে দিনরাত পুলিশের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে। ২৫৭টি পূজামণ্ডপে সরাসরি নিরাপত্তার দায়িত্ব পালন করছেন ২ হাজার ১০০ পুলিশ সদস্য। পাশাপাশি, মণ্ডপগুলোর আশপাশে পুলিশের টহল জোরদার করা হয়েছে।’
তিনি আরও জানান, মণ্ডপগুলোতে সিসি ক্যামেরা ও বডিওন ক্যামেরার মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।
মোসলেহ্ উদ্দিন আহমদ বলেন, ‘উৎসবের শেষ দিন বিজয়া দশমীতে নির্বিঘ্ন পরিবেশ বজায় রাখতে বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হবে।’
ডিএমপি কমিশনার সতর্ক করে বলেন, ‘যদি কেউ সাম্প্রদায়িক সম্প্রিতি নষ্ট করতে বা পূজায় বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, তাহলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো ধরনের গুজব রোধে ডিএমপির সাইবার টিম প্রস্তুত রয়েছে।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন