প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
উটের প্রস্রাবের উপাদান থেকে তৈরি পণ্য ব্যবহার করলে কি ক্যানসার সারানো সম্ভব? সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এই দাবির ব্যাপারে সৌদি আরব তাদের অবস্থান স্পষ্ট করেছে।
দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে, আলোচনায় থাকা পণ্যটি ক্যানসারের চিকিৎসার জন্য কোনো ওষুধ নয়; বরং এটি শরীরের দৈনিক পুষ্টির চাহিদা পূরণে সহায়তা করার জন্য খাদ্যসম্পূরক হিসেবে নিবন্ধিত। ক্যানসারের চিকিৎসায় ব্যবহারের জন্য পণ্যটিকে অনুমোদন দেওয়া হয়নি।
সোমবার (১৯ অক্টোবর) সংবাদমাধ্যম গালফ নিউজ জানাচ্ছে, উটের মূত্রের সক্রিয় উপাদান থেকে তৈরি ক্যানসারের ওষুধ অনুমোদন দেওয়ার খবর ছড়িয়ে পড়ার পর তা নাকচ করেছে সৌদি আরবের খাদ্য ও ওষুধ কর্তৃপক্ষ (এসএফডিএ)। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এই দাবিকে মিথ্যা বলেও উল্লেখ করেছে সংস্থাটি।
নিজেদের এক্স অ্যাকাউন্টে প্রকাশিত এক বিবৃতিতে এসএফডিএ জানায়, আলোচনায় থাকা পণ্যটি ক্যানসারের চিকিৎসার জন্য অনুমোদিত ওষুধ নয়। এটি খাদ্যসম্পূরক হিসেবে নিবন্ধিত হয়েছে।
কর্তৃপক্ষ জানায়, নিবন্ধিত পণ্যটিতে বিভিন্ন ভিটামিন ও খনিজ উপাদানের মিশ্রণ রয়েছে। এর উদ্দেশ্য হলো শরীরের প্রতিদিনের পুষ্টির চাহিদা পূরণে সহায়তা করা। পণ্যটির অনুমোদিত ব্যবহার শুধুমাত্র খাদ্যসম্পূরক হিসেবে সীমাবদ্ধ। রোগের চিকিৎসায় এটি কার্যকর—এমন কোনো অনুমোদিত দাবি নেই।
সৌদি এই কর্তৃপক্ষ আবারও স্পষ্ট করেছে, ক্যানসারের চিকিৎসায় ব্যবহারের জন্য পণ্যটিকে অনুমোদন দেওয়া হয়নি। এ বিষয়ে এর বিপরীত দাবি করে প্রকাশিত প্রতিবেদনগুলোও নাকচ করেছে সংস্থাটি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন