প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নোয়াখালীর কোম্পানীগঞ্জে সড়ক নির্মাণের কাজে ব্যবহৃত একটি ট্রাকের ধাক্কায় মৃত্যু হয়েছে মনিজা খাতুন (৮০) নামে এক বৃদ্ধার। রবিবার (৪ অক্টোবর) সকালে উপজেলার সিরাজপুর ইউনিয়নের হাবিবপুর গ্রামের ৭ নম্বর ওয়ার্ডের রহিম উদ্দিন জামে মসজিদের সামনে ঘটে এই দুর্ঘটনা। নিহত মনিজা খাতুন ওই এলাকার মৃত সায়েদুল হকের স্ত্রী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মনিজা খাতুন সকালে হাবিবপুর বাজার থেকে পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন। এ সময় নির্মাণাধীন সড়কে কংক্রিট পরিবহনের কাজে নিয়োজিত একটি ট্রাক তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।
দুর্ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেলেও স্থানীয় লোকজন ট্রাকটি আটক করে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করেন। খবর পেয়ে কোম্পানীগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম জানিয়েছেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন