প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনায় দুই বাংলাদেশিসহ অন্তত ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩০৯ জন। হামলার পর বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।
সৌদি আরব ও ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিদের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে শনিবার (১০ অক্টোবর) এই হামলার ঘটনা ঘটে। আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় বাংলাদেশের নাগরিকসহ বিভিন্ন দেশের মানুষ হতাহত হয়েছেন।
হামলার পর বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়। পরিস্থিতির কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স রিয়াদগামী ফ্লাইট স্থগিত করেছে। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় ভ্রমণ সংক্রান্ত বিঘ্নের বিষয়ে নাগরিকদের দূতাবাস বা কনস্যুলেটের সঙ্গে যোগাযোগের আহ্বান জানিয়েছে।
এর আগে হুতিরা সৌদি আরবের বিরুদ্ধে পাল্টা হামলার অভিযোগ তোলে। স্থানীয় সময় শনিবার গোষ্ঠীটি দাবি করে, ইয়েমেনের রাজধানী সানার আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরব চারটি বিমান হামলা চালিয়েছে। পাশাপাশি হাজ্জাহ প্রদেশের আল-মাহাবিশাহ এলাকায় একটি টেলিযোগাযোগ নেটওয়ার্ক লক্ষ্য করে তিনটি হামলা চালানোর অভিযোগ করেছে হুতিদের নিয়ন্ত্রণাধীন আল-মাসিরাহ টেলিভিশন।
এদিকে, ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তায়েজ প্রদেশে সৌদি-সমর্থিত সরকারি বাহিনীর সঙ্গে হুতিদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। ইয়েমেনের সরকারি বাহিনী এক দিনে হুতিদের দুই হাজার লক্ষ্যবস্তুতে আঘাত হানার দাবি করেছে।
অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুতিদের বিরুদ্ধে সৌদি আরবের সঙ্গে যৌথ সামরিক অভিযানে অংশ নেয়ার বিষয়টি বিবেচনা করছেন। তিনি বলেছেন, পরিস্থিতি পর্যালোচনা করে হুতি ও ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নেবে ওয়াশিংটন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন