প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাশিয়ার সঙ্গে ডিজেল সরবরাহ চুক্তির বিষয়ে কঠোর সমালোচনা করেছেন। তিনি অভিযোগ করেছেন যে, ওয়াশিংটন রুশ জ্বালানি আমদানিতে সম্মত হয়ে ইতিহাসের ‘ভুল পক্ষ’ বেছে নিয়েছে। একই সঙ্গে, তিনি ট্রাম্পের প্রতি আহ্বান জানান যে, মস্কোর বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে শক্তিশালী সমর্থন অব্যাহত রাখতে হবে।
জেলেনস্কি ব্রিটিশ টিভি শো ‘পিয়ার্স মরগান আনসেনসরড’-এ সাক্ষাৎকারে বলেন, ট্রাম্পের এই ভূমিকা তাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক। তিনি ট্রাম্পের পরামর্শদাতাদের দিকে আঙুল তুলে প্রশ্ন করেন, কেন তারা সঠিক পথে না থেকে ভুল পক্ষে অবস্থান নিচ্ছেন। তিনি আফসোস প্রকাশ করেন যে, ইউক্রেন একজন গুরুত্বপূর্ণ ও শক্তিশালী অংশীদারকে হারাচ্ছে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে একটি চুক্তির অধীনে, যুক্তরাষ্ট্র ও বিশ্ববাজারে রাশিয়া ৩ লক্ষ মেট্রিক টনেরও বেশি ডিজেল সরবরাহ করবে। ট্রাম্প দাবি করেছেন যে, এই পদক্ষেপের উদ্দেশ্য হলো বিশ্ববাজারে জ্বালানির উচ্চমূল্য কমানো।
সম্প্রতি ট্রাম্পের মধ্যস্থতায় জ্বালানি অবকাঠামোতে হামলা না করার যে ‘যুদ্ধবিরতি’ ঘোষণা করা হয়েছিল, তা সমর্থনের কথা জানান জেলেনস্কি। তিনি বলেন, ইউক্রেন নিজেদের অবকাঠামো ও জনগণকে রক্ষার স্বার্থে তিন দিন কোনো হামলা চালায়নি এবং জবাবও দেয়নি। তবে, রাশিয়া চুক্তি ভঙ্গ করে কিয়েভ ও খারকিভের জ্বালানি কেন্দ্রগুলোতে ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়ে অন্তত ৬ লক্ষ মানুষকে বিদ্যুৎহীন করে দিয়েছে।
জেলেনস্কি স্পষ্টভাবে জানান যে, দেশের অস্তিত্ব টিকিয়ে রাখতে ইউক্রেন কৌশলগত অংশীদার যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করে। তাই তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্পের প্রতি আহ্বান জানান, রাশিয়ার বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে ইউক্রেনকে প্রয়োজনীয় সমর্থন দেওয়া হোক।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন