প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দখলদার ইসরায়েলি বাহিনী দ্বারা গ্রেপ্তার হয়েছেন ফিলিস্তিনের ঐতিহাসিক আল-আকসা মসজিদের খতিব শেখ খালেদ আবু জুমআ। শুক্রবার জুমার নামাজ পরিচালনার পর তাকে আটক করা হয় বলে জানিয়েছে জেরুজালেম গভর্নরেট মিডিয়া অফিস।
প্রতিবেদন অনুযায়ী, আল-আকসা মসজিদে জুমার নামাজ শেষ হওয়ার পর ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর সদস্যরা শেখ খালেদ আবু জুমআকে ঘেরাও করে এবং তাকে তুলে নিয়ে যায়।
ইসরায়েলি কর্তৃপক্ষের পক্ষ থেকে তার গ্রেপ্তারের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য বা নির্দিষ্ট অভিযোগ জানানো হয়নি।
এদিকে, জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ফিলিস্তিনি মুসল্লি ও ধর্মীয় ব্যক্তিত্বদের ওপর ইসরায়েলি বাহিনীর কড়াকড়ি এবং নিয়মিত আটকের ঘটনায় আন্তর্জাতিক পরিসরে দীর্ঘদিন ধরেই উদ্বেগ প্রকাশ করা হচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন