প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জের তাহিরপুরে আনন্দ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিটি দলীয় নেতাকর্মীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হওয়ায় উপজেলা সদরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
১ সেপ্টেম্বর মঙ্গলবার বিকালে তাহিরপুরে আয়োজিত এই প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল, যিনি সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যও। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক আনিসুল হক, যিনি সুনামগঞ্জ জেলা কৃষক দলের আহ্বায়ক।
আলোচনা সভাটি সভাপতিত্ব করেন তাহিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. বাদল মিয়া। সভাটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী। আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়া, সময় উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।
পরে নেতাকর্মীদের অংশগ্রহণে একটি আনন্দ র্যালি বের করা হয়, যা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালি শেষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল বলেন, "দীর্ঘ আন্দোলন-সংগ্রাম ও ত্যাগের মধ্য দিয়ে বিএনপি দেশের মানুষের অধিকার আদায়ের প্রধান রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছে।" তিনি জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত র্যালি ও আলোচনা সভার মাধ্যমে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শেষ হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন