প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যশোরে ট্রেনে কাটা পড়ে আনুমানিক ৪৫ বছর বয়সী অজ্ঞাত এক নারীর মৃত্যু ঘটেছে।
শনিবার (২৪ অক্টোবর) সকাল ৮টার দিকে অভয়নগর উপজেলা পরিষদ সংলগ্ন ৬১ নম্বর রেলগেট এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, শনিবার সকালে ওই নারী রেললাইনের ওপর বসে ছিলেন। এ সময় খুলনা থেকে যশোরগামী আন্তঃনগর রূপসা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।
ঘটনাস্থলের নিকটবর্তী ৬১ নম্বর রেলগেটে কর্মরত গেটম্যান পরশ ইসলাম জানান, দুর্ঘটনার পর ওই নারীর মরদেহ রেল লাইনের পাশে পড়ে ছিল। বিষয়টি ঊর্ধতন কর্মকর্তাদের জানানো হয়েছে। নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে।
অভয়নগরের নওয়াপাড়া স্টেশন মাস্টার মিন্টু কুমার রায় জানান, ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যুর খবর পাওয়ার পর মরদেহ উদ্ধারের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন