প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সারা দেশে শিক্ষক-শিক্ষার্থীরা নভেম্বরের শুরুতে টানা তিন দিনের ছুটির সুবিধা পেতে পারেন। সরকারি ও বেসরকারি স্কুল-কলেজগুলো ৬ থেকে ৮ নভেম্বর পর্যন্ত বন্ধ থাকার সম্ভাবনা রয়েছে। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এবং শ্যামাপূজা উপলক্ষে এই ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় এ সুযোগ সৃষ্টি হচ্ছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২১ অক্টোবর প্রকাশিত প্রজ্ঞাপন এবং ২০২৬ সালের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ছুটির তালিকা অনুযায়ী, ৭ নভেম্বর শনিবার জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত হবে। পরের দিন ৮ নভেম্বর রোববার হিন্দু সম্প্রদায়ের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব শ্যামাপূজা পালিত হবে।
এ কারণে শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য শুক্র, শনি ও রোববার মিলিয়ে টানা তিন দিন ছুটি কাটানোর সুযোগ তৈরি হচ্ছে। দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতেও একইভাবে ছুটির সুযোগ রয়েছে।
তবে বিশ্ববিদ্যালয়গুলোর ছুটির বিষয়টি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিজস্ব ছুটির তালিকা এবং কর্তৃপক্ষের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে। অন্যদিকে, কারিগরি ও মাদরাসা শিক্ষা অধিদপ্তরের প্রকাশিত ছুটির তালিকায় শ্যামাপূজার জন্য ছুটির উল্লেখ নেই।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন