প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মানিকগঞ্জ, ২৮ সেপ্টেম্বর, ২০২৬ : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন মন্তব্য করেছেন যে, দেশে বিশৃঙ্খলা সৃষ্টির কোনো প্রচেষ্টা সহ্য করা হবে না। দেশের সুরক্ষা নিশ্চিত করা হবে এবং বিএনপি’র নেতা-কর্মীরা এই দায়িত্ব পালনে প্রস্তুত থাকবেন।
গতকাল সন্ধ্যায় মানিকগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে বিএনপি’র নেতা-কর্মীদের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এই কথা বলেন।
সভাটি বিএনপি মানিকগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির সদস্য অ্যাড. আজাদ হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর, মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য প্রকৌশলী মঈনুল ইসলাম খান শান্ত, মানিকগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অ্যাড. জামিলুর রশিদ খান, পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. এ এফ এম মুর্তাজ আলম বাহার এবং মানিকগঞ্জ জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ।
সাখাওয়াত হোসেন উল্লেখ করেন, দেশের উন্নয়নে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান একটি স্বনির্ভর জাতি গঠনের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, যাতে অন্যের ওপর নির্ভরশীলতা কমে যায়।
মন্ত্রী বলেন, যখন ভারত ও মিয়ানমার বঙ্গোপসাগর থেকে গ্যাস উত্তোলন শুরু করেছিল, তখন স্বৈরাচারী সরকার তা রক্ষায় কোনো পদক্ষেপ নেয়নি। বর্তমানে আমরা বঙ্গোপসাগর থেকে গ্যাস অনুসন্ধান ও উত্তোলনের উদ্যোগ গ্রহণ করেছি। গ্যাস উত্তোলন সম্ভব হলে বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি পাবে এবং আমরা আন্তর্জাতিক অঙ্গনে মাথা উঁচু করে দাঁড়াতে সক্ষম হব।
মতবিনিময় সভা শেষে স্বাস্থ্যমন্ত্রী বিএনপি’র নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে জেলা শহরে একটি বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন