প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে ৭ কোটি ৫৯ লাখ ২৬ হাজার ৮৯৩ টাকা প্রদান করেছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল) এবং ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেড (ইউসিএল), যা দেশের শ্রমিক ও তাঁদের পরিবারের কল্যাণে ব্যবহৃত হবে।
এই অর্থের মধ্যে ইউনিলিভার বাংলাদেশ ৭ কোটি ৭ লাখ ৫৮ হাজার ৫২০ টাকা এবং ইউনিলিভার কনজ্যুমার কেয়ার ৫১ লাখ ৬৮ হাজার ৩৭৩ টাকা প্রদান করেছে।
শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর কাছে দুইটি পৃথক চেকের মাধ্যমে এই অর্থ হস্তান্তর করা হয়। ইউনিলিভার বাংলাদেশের পক্ষ থেকে চেক হস্তান্তর করেন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রুহুল কুদ্দুস খান এবং এইচআর ডিরেক্টর সৈয়দা দুরদানা কবির। অন্যদিকে, ইউনিলিভার কনজ্যুমার কেয়ারের পক্ষে চেক দেন ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাহারুল ইসলাম মোল্লা। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন শ্রমিক ও তাঁদের পরিবারের চিকিৎসা, শিক্ষা এবং বিভিন্ন জরুরি প্রয়োজনে আর্থিক সহায়তা প্রদান করে থাকে। ইউবিএল ও ইউসিএল ফাউন্ডেশনের তহবিলে অবদানের মাধ্যমে শ্রমজীবী মানুষের সামাজিক সুরক্ষা ও কল্যাণমূলক কার্যক্রমে অংশীদারিত্ব অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে।
এছাড়া, কর্মক্ষেত্রে নিরাপত্তা, মর্যাদা ও অন্তর্ভুক্তিমূলক পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি শ্রমজীবী মানুষের কল্যাণে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে কাজ করার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেছে প্রতিষ্ঠান দুটি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন