প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রংপুরের পীরগঞ্জে ইয়াবাসহ রামনাথপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান মিজান এবং তার সহযোগী মশিউর রহমান নামে দুই ব্যক্তিকে আটক করে স্থানীয় জনতা পুলিশে সোপর্দ করেছে। ঘটনার পর যুবদল থেকে তাকে অব্যহতি দেওয়া হয়েছে এবং উপজেলা যুবদল একটি প্রেস রিলিজও দিয়েছে।
শনিবার (৭ নভেম্বর) উপজেলার রামনাথপুর ইউনিয়নের মাদারহাট এলাকায় এই ঘটনা ঘটে।
মিজানুর রহমান মিজান (৩৫) মাদারহাট জুম্মাপাড়া গ্রামের হাফিজার রহমানের পুত্র। তিনি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। অপরদিকে, আটক হওয়া মশিউর রহমান (২৩) একই গ্রামের মধ্যপাড়ার রফিকুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে মাদারহাট এলাকায় ইয়াবা বিক্রির সময় এলাকাবাসী মশিউরকে হাতেনাতে আটক করে এবং তার দেওয়া তথ্যানুযায়ী যুবদল নেতা মিজানকেও আটক করে। এ সময় জনতা দুজনের কাছ থেকে ৯২ পিচ ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা বিক্রির ১৬ জন খুচরা ক্রেতার নামের তালিকা উদ্ধার করে। পরে পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থল থেকে তাদের থানায় নিয়ে আসা হয়।
স্থানীয়দের অভিযোগ, আটককৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল।
এ বিষয়ে পীরগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক আনিছুর রহমান আনিছ মন্তব্য করেন, "যুবদলের কোনো নেতাকর্মী মাদক কিংবা অন্য কোনো অপরাধের সঙ্গে জড়িত থাকলে দল তার দায় নেবে না।" তিনি আরও জানান, দলের শৃঙ্খলা ভঙ্গের কারণে ইতোমধ্যে তাকে অব্যহতি দেওয়া হয়েছে এবং প্রেস রিলিজ প্রকাশ করা হয়েছে।
পীরগঞ্জ থানার ওসি নজমূল হক জানান, স্থানীয়রা ৯২ পিচ ইয়াবাসহ দুজনকে আটক করে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের থানায় নিয়ে আসে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং দুজনকে রংপুর কোর্টে পাঠানো হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন