প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদীতে নৌকা ভ্রমণের সময় হার্ডিঞ্জ ব্রিজের পিলারের সাথে ধাক্কা লেগে নিখোঁজ হওয়া ঝিনাইদহের শৈলকুপার পৌর ছাত্রদলের সদস্যসচিব রাকিবুজ্জামান রকির (৩৫) মরদেহ উদ্ধার করা হয়েছে।
রবিবার সকালে নিখোঁজের ৩৫ ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করা হয়।
গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত সোয়া ৯টার দিকে ১৩০ জন যাত্রী বহনকারী বাল্কহেডের সাথে হার্ডিঞ্জ ব্রিজের পিলারের সংঘর্ষের ফলে প্রথমে ৩ জন নিখোঁজ হয়। দুজনকে উদ্ধার করা সম্ভব হলেও রকি নিখোঁজ ছিলেন।
নৌকা ভ্রমণে অংশগ্রহণকারী যাত্রীরা জানিয়েছেন, ঝিনাইদহের শৈলকুপার কাতলা গাড়ি ঘাট থেকে ১৩০ জন ভ্রমণকারী নিয়ে তারা ভেড়ামারা উপজেলার সোলাইমান শাহ মাজারে বেড়াতে আসেন। এছাড়াও ওই নৌকায় মাঝিসহ আরও বেশ কয়েকজন লোক উপস্থিত ছিলেন।
মাজার দর্শনের পর রাত সোয়া ৯টার দিকে তারা হার্ডিঞ্জ ব্রিজের নিকট পৌঁছান। এ সময় প্রবল স্রোতে হার্ডিঞ্জ ব্রিজের চার নম্বর পিলারের সাথে বাল্কহেডের পেছনের অংশের সংঘর্ষ ঘটে। এই ঘটনার ফলে রকি, লিটন ও ওহাব নদীতে পড়ে যান। লিটন ও ওহাবকে উদ্ধার করা সম্ভব হলেও রকি নিখোঁজ ছিলেন।
খবর পেয়ে ঈশ্বরদী ফায়ার সার্ভিস, ভেড়ামারা ফায়ার সার্ভিস এবং নৌ পুলিশ যৌথভাবে উদ্ধার কাজ শুরু করে।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুর রহমান জানান, রকিকে উদ্ধারের জন্য নৌ পুলিশ, ফায়ার সার্ভিসসহ বেশ কিছু ইউনিট কাজ করছিল। আজ সকালে দুর্ঘটনাস্থলের অদূরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সামনে পদ্মা নদীতে তার মরদেহ ভেসে উঠে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন