প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পাবনার ঈশ্বরদীতে যথাযোগ্য মর্যাদায় ৭ নভেম্বর (শনিবার) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন করা হয়েছে। সকাল বেলায় জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা এবং দলীয় সংগীতের মাধ্যমে দলীয় পতাকা উত্তোলন করা হয়।
আজ শনিবার (৭ নভেম্বর) সকাল ১০ ঘটিকার সময় শহরের পোস্ট অফিস মোড়ে বিএনপি অস্থায়ী কার্যালয়ে পতাকা উত্তোলন অনুষ্ঠানে পৌর বিএনপির আহবায়ক মাহবুবুর রহমান পলাশের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব।
প্রধান অতিথি বক্তব্যে বলেন, ১৯৭৫ সালের এই দিনে সমগ্র জাতি যখন অনিশ্চয়তার সম্মুখীন ছিল, তখন সিপাহি-জনতার মিলিত বিপ্লব জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে সকল ষড়যন্ত্রকে নস্যাৎ করে দেশপ্রেমের এক অনন্য নজির সৃষ্টি করে। শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বন্দিদশা থেকে মুক্ত করে এনে সিপাহি-জনতা তাকে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করে। তিনি সেই ক্রান্তিময় অবস্থা থেকে উত্তরণ ঘটিয়ে দেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেন। উন্নয়ন ও উৎপাদনের নবধারার রাজনীতির সূচনা করেন।
হাবিব আরও বলেন, ঐতিহাসিক ৭ নভেম্বর আমাদের জাতীয় জীবনের জন্য একটি অনন্য ঐতিহাসিক ভাতৃপর্যমণ্ডিত দিন। সিপাহি-জনতার বিপ্লবের মাধ্যমে আধিপত্যবাদ, একনায়কতন্ত্র, একদলীয় শাসন, জনজীবনে বিশৃঙ্খলাসহ তখনকার বিরাজমান নৈরাজ্যের অবসান ঘটে। একটি অস্থিতিশীল পরিবেশ থেকে দেশ একটি সুশৃঙ্খল পরিবেশে ফিরে আসে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক জিয়াউল হক সন্টু সরদার, যুগ্ন আহবায়ক আজমল হোসেন সুজন, সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন, ঈশ্বরদী পৌর বিএনপির আহবায়ক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মাহবুবুর রহমান পলাশ, যুগ্ন আহবায়ক আজমল হোসেন ডাবলু, আতাউর রহমান পাতা, আব্দুল্লাহ আল ওমর খান সুমার, ঈশ্বরদী সরকারি কলেজের সাবেক ভিপি রেজাউল করিম শাহিন, উপজেলা শ্রমিক দলের সভাপতি ভাষা প্রামানিক ও সাধারণ সম্পাদক ছবি মন্ডল, পৌর যুবদলের সাবেক সভাপতি মোস্তফা নুরে আলম শ্যামল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাজেদুজ্জামান জিতু, মিজানুর রহমান মিজান, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মামুনুর রশিদ নান্টু, বিএনপি নেতা এনামুল হক, আব্দুস সামাদ সুলভ মালিথা, শাহরিয়ার আহমেদ শহীদ সরদার, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায়ক শাহানুজ্জামান সেনা, সাধারণ সম্পাদক তানবীর হাসান সুমন, পৌর মহিলা দল সভানেত্রী রোকেয়া সুলতানা, সিনিয়র সহ-সভাপতি শাহিনা আক্তার, সাধারণ সম্পাদিকা আফরোজা খাতুন, সাংগঠনিক সম্পাদক ইয়াসমিন আক্তার নিপা প্রমুখ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন