প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভারতের ক্রিকেটার রিংকু সিং ও সমাজবাদী পার্টির সংসদ সদস্য প্রিয়া সরোজের বিয়ের তারিখ প্রায় ১৫ মাসের বাগদানের পর চূড়ান্ত হয়েছে।
আগামী ৪ ডিসেম্বর ভারতের উত্তর প্রদেশের রাজধানী লক্ষ্ণৌয়ে অনুষ্ঠিত হবে রিংকু ও প্রিয়ার বিয়ের অনুষ্ঠান। বিয়ের আয়োজনের জন্য নির্ধারিত স্থান হিসেবে রামাডা হোটেল নির্বাচিত হয়েছে।
ইন্ডিয়া টুডে সূত্রে জানা গেছে, বিয়ের তারিখ ও স্থান দুই পরিবারই নিশ্চিত করেছে। ইতিমধ্যে বিয়ের প্রস্তুতি শুরু হয়ে গেছে। বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে পরিবারের সদস্য, ঘনিষ্ঠ আত্মীয়-স্বজন ও বিশেষ অতিথিদের উপস্থিতিতে।
রিংকু ও প্রিয়ার বাগদান হয়েছিল ২০২৫ সালের ৮ জুন লক্ষ্ণৌর দ্য সেন্ট্রাম হোটেলে। বিয়ের পরিকল্পনা থাকলেও বিভিন্ন কারণে তা পিছিয়ে যায়। অবশেষে ৪ ডিসেম্বর বিয়ের দিনক্ষণ চূড়ান্ত করা হলো।
প্রিয়া সরোজ উত্তর প্রদেশের মাছলিশহর লোকসভা আসনের সংসদ সদস্য। অন্যদিকে, রিংকু সিং ভারতের টি-টোয়েন্টি দলের একজন পরিচিত মুখ।
২০২৩ আইপিএলে একটি ম্যাচের শেষ পাঁচ বলে পাঁচ ছক্কা মেরে কলকাতা নাইট রাইডার্সকে জয়ী করেন রিংকু। এরপর রাতারাতি তারকা হয়ে ওঠা রিংকু ও ২০২৪ সালে সমাজবাদী পার্টির হয়ে সংসদ সদস্য হওয়া প্রিয়া দুজনের বাড়ি ভারতের উত্তর প্রদেশে অবস্থিত। তবে তাদের জেলা ভিন্ন। রিংকুর বাড়ি আলীগড়ে, আর প্রিয়ার বেনারসে।
অনেকের ধারণা, রিংকু তারকা হওয়ার পর অথবা প্রিয়া সংসদ সদস্য হওয়ার পর তাদের মধ্যে যোগাযোগ শুরু হয়েছে। তবে আসল ঘটনা ভিন্ন।
রিংকু ও প্রিয়ার প্রথম যোগাযোগের সময় দুজনের কেউই প্রতিষ্ঠিত ছিলেন না। রিংকু তখন আইপিএলে তারকা হননি এবং ভারত জাতীয় দলে খেলার সুযোগও পাননি। প্রিয়াও তখন সংসদ নির্বাচনে দাঁড়াননি।
দুজনের পরিচয় সামাজিক অনুষ্ঠানে নয়, বরং সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে হয়েছিল। পরিচয়ের কিছুদিন পরই তাদের প্রেম শুরু হয়।
দীর্ঘ অপেক্ষার পর এবার রিংকু ও প্রিয়ার সম্পর্ক বিয়ের মাধ্যমে পরিণতি পেতে যাচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন