প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ক্রিস গেইল এবং লেন্ডল সিমন্সের দুর্দান্ত ব্যাটিংয়ের ফলে ইংল্যান্ড চ্যাম্পিয়নসকে ৯ উইকেটে পরাজিত করে বিশ্ব চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসের শিরোপা অর্জন করেছে ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়নস। শারজাহতে ইংল্যান্ড প্রথমে ব্যাটিং করে ২০ ওভারে ৭ উইকেটে ১৫৯ রান সংগ্রহ করে। এর জবাবে ওয়েস্ট ইন্ডিজ মাত্র ১৭ ওভারেই ১ উইকেট হারিয়ে ১৬৫ রান করে জয় নিশ্চিত করে।
ইংল্যান্ডের শুরুটা ছিল অস্বস্তিকর। তারা মাত্র ১১ রানে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে যায়। এরপর অধিনায়ক রবি বোপারা এবং মঈন আলী ইনিংসকে সামাল দেওয়ার চেষ্টা করেন। বোপারা ১৬ রান করে ফিরে গেলেও মঈন ছিলেন অসাধারণ। ৩৯ বলে চারটি চার এবং চারটি ছক্কায় ৬০ রান করেন তিনি।
মঈন ফিরে যাওয়ার পর ওওয়াইস শাহ ২৮ বলে অপরাজিত ৩৮ রান করে ইংল্যান্ডকে দেড়শ পার করান। শাহর সঙ্গে টবি রোল্যান্ড-জোন্সের অপরাজিত ২৮ রানের জুটিতে ২০ ওভারে ইংল্যান্ড ১৫৯ রান সংগ্রহ করে। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে ডোয়াইন ব্রাভো ৪ ওভারে ২১ রান দিয়ে ৩ উইকেট নেন।
১৬০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ইংল্যান্ডের বোলারদের ওপর চড়াও হন গেইল এবং সিমন্স। গেইল মাত্র ১৪ বলে ২১ রান করে বিদায় নিলেও ততক্ষণে জয়ের ভিত্তি তৈরি হয়ে যায়। এরপর সিমন্স এবং চ্যাডউইক ওয়ালটন ম্যাচটি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসেন।
সিমন্স ৫৩ বলে ৮টি চার এবং ৩টি ছক্কায় অপরাজিত ৭৭ রান করেন। অন্যদিকে ওয়ালটন মাত্র ৩৫ বলে ৩টি চার এবং ৪টি ছক্কায় অপরাজিত ৫৮ রান করেন। শেষ পর্যন্ত ১৭ ওভারে লক্ষ্যে পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ।
৯ উইকেটের বিশাল জয়ে বিশ্ব চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসের শিরোপা নিজেদের করে নেয় ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়নস। মঈনের অসাধারণ ইনিংস এবং ব্রাভোর কার্যকর বোলিং সত্ত্বেও গেইল, সিমন্স এবং ওয়ালটনের ব্যাটিংয়ের সামনে ইংল্যান্ড ম্যাচে টিকতে পারেনি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন