প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
‘টক্সিক’ ছবির প্রথম গান ‘তবাহি’ মুক্তির পর থেকেই কিয়ারা আডবাণীর সাথে যশের রসায়ন দর্শকদের মনোযোগ আকর্ষণ করেছে। সাহসী ও ঘনিষ্ঠ দৃশ্যের কারণে তিনি তীব্র সমালোচনার সম্মুখীন হয়েছেন, তবে অভিনেত্রী কী বলেন?
দক্ষিণী তারকা যশের ‘টক্সিক’ ছবির প্রথম ঝলক প্রকাশিত হওয়ার পর থেকেই নানান বিতর্কের সৃষ্টি হয়েছে। ছবিটি ‘নারীবিদ্বেষী’ তকমা পেয়েছে। বিতর্কের ভিড়ে মুক্তি পেয়েছে ছবির প্রথম গান ‘তবাহি’। সেখানে কিয়ারা আডবাণীর সঙ্গে যশের আকর্ষণীয় রসায়ন নজর কেড়েছে। কখনও গাড়ির ভিতরে তারা সঙ্গমে লিপ্ত, আবার কখনও সমুদ্রসৈকতে যশের কোলে আদরের মাঝে কিয়ারা মাখামাখি। গানটি কিছু দর্শকদের মুগ্ধ করেছে, তবে অন্যদিকে সাহসী ও ঘনিষ্ঠ দৃশ্যের জন্য এটি সমালোচনার পাত্র হয়েছে। সমাজমাধ্যমে গানটি নিয়ে জোরালো আলোচনা শুরু হয়েছে। এবার কিয়ারা তার মতামত প্রকাশ করেছেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে কিয়ারা বলেছেন, তিনি ‘মুঘল-এ-আ়জ়ম’ ছবিতে দিলীপ কুমার এবং মধুবালার রসায়ন দেখার পর মুগ্ধ হন। এরপর থেকেই এমন ধরনের দৃশ্যে অভিনয় করার ইচ্ছা ছিল তার। কিয়ারার কথায়, “বলিউডের অনেক ছবিতে রসায়ন দেখা গেছে। কিন্তু পর্দায় এই ধরনের শরীরী দৃশ্য খুব কমই দেখা যায়। আমি এমন দৃশ্যে অভিনয় করার সুযোগ পেয়েছি।” প্রেমকে এখানে এক বিশেষ অনুভূতি হিসেবে দেখানো হয়েছে, যা গভীর, আবেগপ্রবণ এবং সর্বগ্রাসী।
সমালোচকদের মতে, অ্যাকশনধর্মী ছবির প্রথম ঝলক হিসেবে এত ঘনিষ্ঠ দৃশ্যের আধিক্য অপ্রয়োজনীয়। কিছু মানুষের মতে, এটি অ্যাকশন ছবির প্রচারের বদলে ‘ইরোটিকা’র আবহ তৈরি করেছে। আবার কেউ লিখেছেন, ছবির নাম ‘টক্সিক’ হওয়ায় নির্মাতারা বিতর্কিত বা আপত্তিকর বিষয়গুলিকে স্বাভাবিক ভাবে তুলে ধরার সুযোগ নিচ্ছেন। তবে সমালোচনার মধ্যে অনেকেই কিয়ারের লুক এবং পর্দায় উপস্থিতি নিয়ে ইতিবাচক মন্তব্য করেছেন। কিন্তু অভিনেত্রী সমালোচনার বিশেষ পরোয়া করছেন না। বরং যশের সম্পর্কে তিনি বলেন, “ভীষণ ঠান্ডা ও অসম্ভব সুন্দর অভিনেতা।”
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন