প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নীলফামারী, ২৭ অক্টোবর, ২০২৬ : পরিবেশ দূষণের কারণে মেসার্স রাফি অটো রাইস মিলকে ২০ হাজার টাকা জরিমানা আরোপ করেছে ভ্রাম্যমান আদালত।
আজ মঙ্গলবার দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্বিরা আমাতুল্লাহ এই জরিমানা কার্যকর করেন।
জরিমানার কার্যক্রমের সময় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন।
তিনি জানান, সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের পিলার বাজার এলাকায় ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের অভিযোগে মেসার্স রাফি অটো মিলে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের সময় পরিবেশ দূষণ এবং ছাই ব্যবস্থাপনায় অনিয়মের প্রমাণ পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতে মিলের মালিক আতিকুজ্জামানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা তাৎক্ষণিকভাবে পরিশোধ করেন মিলের মালিক।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন